
হোম
আজকের সর্বশেষ খবর
বিশেষ সংবাদ
করোনাভাইরাস
সম্পাদকীয়
জাতীয়
রাজধানী
সারাদেশ
রাজনীতি
বিশ্ব সংবাদ
খেলা
বিনোদন
অর্থনীতি
টেক
শিক্ষা
স্বাস্থ্য
চাকরি
সোশ্যাল মিডিয়া
আইন-আদালত
প্রজন্ম
প্রবাস
ক্যাম্পাস
সাহিত্য
ধর্ম
ছবি
ভিডিও
ই-পেপার
English
The Daily Ittefaq
সর্বশেষ
বিশেষ সংবাদ
জাতীয়
সারাদেশ
রাজনীতি
বিশ্ব সংবাদ
খেলা
বিনোদন
অর্থনীতি
লাইফস্টাইল
টেক
আইন-আদালত
ভিডিও
মতামত
অন্যান্য
Eng
menu
জাতীয়
জাতীয়
ট্রাইব্যুনালে ফোনালাপ উপস্থাপন
তোরাও পুড়াবি আয়, আমরাও পুড়াব: শেখ হাসিনা
ইত্তেফাক ডিজিটাল ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ২১:৫৮
তোরাও পুড়াবি আয়, আমরাও পুড়াব: শেখ হাসিনা
Pause
Unmute
Remaining Time -7:08
Unibots.com
জুলাই গণ–অভ্যুত্থানের সময় সেতু ভবনসহ বিভিন্ন স্থাপনায় যারা আগুন দিয়েছিল, তাদের বাড়ি, গাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে আগুন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এ সোমবার (১০ আগস্ট) প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় চতুর্থ দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপনের সময় শেখ হাসিনার একটি ফাঁস হওয়া অডিও কথোপকথনের লিখিত সংস্করণ তুলে ধরেন।
gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
২০২৪ সালের ১৯ জুলাই তৎকালীন সরকারের বিভিন্ন মন্ত্রী ও নেতাদের সঙ্গে শেখ হাসিনার টেলিফোন আলাপ সরকারি সংস্থায় রেকর্ড হয়েছিল, যা পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিকে সত্য বলে প্রমাণিত হয়। ট্রাইব্যুনালে উপস্থাপিত রেকর্ড অনুযায়ী, তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে আলাপে শেখ হাসিনা বলেন,
‘ওরা আগুন দিয়ে পুড়াবে তো, তাদের বাড়ি–গাড়ি আছে, এখন সেগুলো পাবলিক দিয়ে পুড়াবে আর কী করবে।…এখন অন্য কিছু করে লাভ নাই। তোরাও পুড়াবি আয়, আমরাও পুড়াব।’
কথোপকথনে আরও উঠে আসে যে, তৎকালীন মন্ত্রী হাছান মাহমুদ এই নির্দেশের জবাবে একে ‘টিট ফর ট্যাট’ বলে মন্তব্য করেছিলেন এবং মহল্লায় মহল্লায় নেতাকর্মীদের প্রতিরোধের নির্দেশ দেওয়ার কথা বলেছিলেন। অন্যদিকে ওবায়দুল কাদেরের সঙ্গে ফোনালাপে শেখ হাসিনা র্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে হেলিকপ্টার ব্যবহারের নির্দেশ দেওয়ার পাশাপাশি হামলাকারীদের ব্যবসাপ্রতিষ্ঠান খুঁজে বের করে প্রতিহত করার কথা বলেন। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে মোকাবিলা এবং গণমাধ্যমের ওপর সেন্সরশিপ আরোপের বিষয়েও বিভিন্ন নির্দেশনা দেন তৎকালীন শীর্ষ নেতারা।
এই মামলায় ওবায়দুল কাদের ছাড়াও তৎকালীন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ আসামি হিসেবে রয়েছেন। মামলার সব আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।
ইত্তেফাক/এএম
বিষয়:
শেখ হাসিনাআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
এ সম্পর্কিত আরও পড়ুন
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে তাগিদ দিয়েছে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী
শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
সংঘর্ষ-মারামারির ফুটেজ দেখালে টিভি চ্যানেল বন্ধ
‘হাসিনা দল বা সরকারের কাউকে বিশ্বাস করতেন না, এনটিএমসি’র মাধ্যমে ফোনকল নজরদারি করতেন’
সালাহউদ্দিন আহমদকে অপহরণ-গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানোর আবেদন
দিল্লিতে শেখ হাসিনা বিতর্ক: বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?
‘ডিজিএফআইয়ের বন্দিশালা’ পরিদর্শনে ট্রাইব্যুনালের তিন বিচারপতি
The Daily Ittefaq
app store google play
সম্পাদক: তাসমিমা হোসেন
প্রকাশক: তারিন হোসেন
ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিঃ-এর পক্ষে তারিন হোসেন কর্তৃক ৪০, কাওরান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত ও মুহিবুল আহসান কর্তৃক নিউ নেশন প্রিন্টিং প্রেস, কাজলারপাড়, ডেমরা রোড, ঢাকা-১২৩২ থেকে মুদ্রিত।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
অনুসন্ধানআর্কাইভছবিবাংলা কনভার্টারভিডিওপরিবেশপ্রবাসসাহিত্যচাকরি
বিজ্ঞাপন
যোগাযোগ
গোপনীয়তা নীতি
শর্তাবলী
Twitter
YouTube
Instagram












































