প্রচ্ছদ জাতীয় মধ্যরাতে পোস্ট দিয়ে ডিলিট করলেন আসিফ মাহমুদ

মধ্যরাতে পোস্ট দিয়ে ডিলিট করলেন আসিফ মাহমুদ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘চার’ শব্দের একটি রহস্যজনক পোস্ট দিয়ে নেটিজেনদের মধ্যে কৌতূহলের সৃষ্টি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পোস্টে তিনি লেখেন, ‘জবাব দিতেও রুচিতে বাধে।’

রোববার (৯ আগস্ট) মধ্যরাতে নিজের ফেসবুক আইডিতে পোস্টটি দেন তিনি। তবে পোস্টটি দেওয়ার মাত্র ২০ মিনিটের মধ্যেই তা ডিলিট করে দেন আসিফ মাহমুদ।

পোস্টটি কেনো এবং কাকে উদ্দেশ করে দেওয়া হয়েছিল, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি তিনি। ফলে পোস্টটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।