
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা গত ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে।
ঘরে বসেই দ্রুত যেভাবে দেখবেন
ঘরে বসেই দ্রুত ফলাফল দেখতে পারবেন। যে বোর্ডের রেজাল্ট সেই সেই বোর্ডের ওয়েবসাইটেও পাওয়া যাবে। eduboardresult.gov.bd ও educationboardresults.gov.bd এর ওয়েবসাইটে পাওয়া যাবে।
ঘরে বসে এসএমএসের মাধ্যম যেভাবে জানবেন এসএসসির ফল: এসএসসি, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার ফল জানতে টাইপ করুন SSCBOARDROLLYEAR বা SSCMADROLLYEAR বা SSCTECROLLYEAR এবং পাঠিয়ে দিন ১৬১৪০ নম্বরে। প্রতিটি SMS-এর জন্য ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য (সব ট্যাক্স অন্তর্ভুক্ত)।











































