
Bangla Tribune
হোমদেশখুলনা বিভাগ
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
সাতক্ষীরা প্রতিনিধি
০৬ আগস্ট ২০২৬, ০৯:০২
সাতক্ষীরায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবারের সদস্য ও আহতদের মধ্যে সম্মাননা ও উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠান
সাতক্ষীরায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবারের সদস্য ও আহতদের মধ্যে সম্মাননা ও উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠান
সাতক্ষীরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ পরিবারের সদস্য ও আহতদের মধ্যে সম্মাননা ও উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানের মঞ্চে আমন্ত্রণ না জানানোয় বিএনপি ও জামায়াতের নেতারা সভাস্থল ত্যাগ করেছেন।
বুধবার (৫ আগস্ট) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ ঘটনা ঘটে। সভাস্থল ত্যাগকারীদের মধ্যে ছিলেন- কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব এবং জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুল।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ চারটি পরিবারের সদস্যদের প্রত্যেককে ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং আহত ৯৭ জনকে জনপ্রতি ৫০০ টাকার প্রাইজ বন্ড প্রদান করা হয়। মোট ১০১ জনের মধ্যে এ সম্মাননা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক, সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক রাহমাতুল্লাহ পলাশ, সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানসহ বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলোচনা সভা শেষে শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের মধ্যে সম্মাননা বিতরণের জন্য জেলা প্রশাসক কাউসার আজিজ বক্তব্য শেষ করে পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমকে মঞ্চে আহ্বান জানান। এরপর জেলা প্রশাসক ও পুলিশ সুপার যৌথভাবে শহীদ পরিবারের সদস্যদের হাতে উপহারসামগ্রী তুলে দেন। তবে অনুষ্ঠানে উপস্থিত রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের কাউকেই মঞ্চে আমন্ত্রণ জানানো হয়নি। এমনকি জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকেও মঞ্চে ডাকা হয়নি।
এ ঘটনায় উপস্থিত বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। একপর্যায়ে বিএনপি ও জামায়াতের নেতারা তাদের দলীয় নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুল বলেন, ‘রাজনৈতিক নেতৃবৃন্দকে মঞ্চে ডাকা হয়নি। তাই বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন।’
জেলা বিএনপির আহ্বায়ক রাহমাতুল্লাহ পলাশ বলেন, ‘এ ঘটনার পর জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের নেতৃত্বে আমরা সবাই অনুষ্ঠান থেকে বের হয়ে আসি।’
এদিকে, উপস্থিত রাজনৈতিক নেতাদের অভিযোগ, জেলা প্রশাসক কাউসার আজিজ রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাদের যথাযথ সম্মান প্রদর্শন করেন না এবং প্রায়ই তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।
অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, ‘অনুষ্ঠানে শহীদ চারটি পরিবারের সদস্যদের হাতে আমি এবং পুলিশ সুপার উপহারসামগ্রী তুলে দিয়েছি। আহতদের মধ্যে জেলা প্রশাসনের অন্য কর্মকর্তারা সম্মাননা প্রদান করেছেন। এ নিয়ে হয়তো কিছু ভুল-বোঝাবুঝি হয়েছে। তবে রাজনৈতিক নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠান ত্যাগ করেছেন— বিষয়টি আমার জানা নেই।’
Google News Logoবাংলা ট্রিবিউনের খবর পেতে গুগল নিউজে ফলো করুন
/এফআর/
জামায়াতে ইসলামীবিএনপিসাতক্ষীরা
সম্পর্কিত
বিএনপির সভায় ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন আ.লীগ নেতা
সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপকারীরা জারজ, রাজপথে নামলে দুদিনও টিকতে পারবেন না: আমির হামজা
জুলাই যোদ্ধা ও বৈষম্যবিরোধী নেতাকে মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপির নেতাকর্মীরা
সর্বশেষ খবর
খোলা হলো ‘জুলাই জাদুঘর’: সাধারণের প্রবেশ যেভাবে, টিকিটের দাম কত?
খোলা হলো ‘জুলাই জাদুঘর’: সাধারণের প্রবেশ যেভাবে, টিকিটের দাম কত?
ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটক
ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটক
আমির খানের কালজয়ী শত্রু ‘গজনী’ ও অনুগত ‘দেবা’ মারা গেছেন
আমির খানের কালজয়ী শত্রু ‘গজনী’ ও অনুগত ‘দেবা’ মারা গেছেন
বিএনপির সভায় ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন আ.লীগ নেতা
বিএনপির সভায় ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন আ.লীগ নেতা
সর্বাধিক পঠিত
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
Bangla Tribune
যোগাযোগগোপনীয়তার নীতিশর্তাবলীবিজয়-ইউনিকোড কনভার্টার
প্রকাশক : কাজী আনিস আহমেদ
Publisher: Kazi Anis Ahmed
নির্বাহী সম্পাদক: উদিসা ইসলাম
Executive Editor : Udisa Islam
© 2026 Bangla Tribune Online Media
বাংলা ট্রিবিউনের সর্বশেষ নিউজ অ্যাালার্ট পেতে সাবস্ক্রাইব করুন
হ্যাঁ
না













































