প্রচ্ছদ জাতীয় ছাত্রশিবিরের নতুন কর্মসূচি

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রশিবিরের ওপর ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীদের হামলার অভিযোগ ও এর প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর শাখা।

মঙ্গলবার (০৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এক পোস্টারে দেখা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা আলিয়াসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জামায়াত-শিবিরের ওপর হামলার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ঘোষণা অনুযায়ী, আগামী ৪ আগস্ট ২০২৬ রাত ৮টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হবে।

পোস্টারে উল্লেখ করা হয়েছে, কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর।

এর আগে মঙ্গলবার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুলাই- আগস্ট গণঅভ্যুত্থান দ্বিতীয় বর্ষপূর্তিতে দিনব্যাপী কর্মসূচি একটি ব্যানারকে কেন্দ্র করে ছাত্রদল-শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় রংপুর মহানগর ছাত্রদল ও শিবির আবু সাঈদ চত্বরে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করে। এতে ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ১৪৪ ধারা জারি করতে রংপুর তাজহাট থানায় আবেদন জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন