প্রচ্ছদ জাতীয় বগুড়ার ২ ইউনিয়নে জামায়াতের প্রার্থী ঘোষণা

বগুড়ার ২ ইউনিয়নে জামায়াতের প্রার্থী ঘোষণা

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে বগুড়া সদর উপজেলার দুটি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (২ আগস্ট) রাতে পৃথক দায়িত্বশীল সভায় বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নে আজমল হোসেন ওরফে আজাহার মাস্টার এবং সাবগ্রাম ইউনিয়নে অধ্যাপক হারুনার রশিদকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

গোকুল ইউনিয়নের বাঘোপাড়ায় আয়োজিত সভায় প্রার্থীর নাম ঘোষণা করেন বগুড়া মহানগর জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বেগ। অন্যদিকে, সাবগ্রাম ইউনিয়নের অদ্দিরকোলা এলাকায় অনুষ্ঠিত সভায় প্রার্থীর নাম ঘোষণা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক।

পৃথক সভায় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি রফিকুল আলম, সমাজসেবা সম্পাদক সেলিম রেজা, দাওয়াহ সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম, গোকুল ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা লুৎফর রহমান, সেক্রেটারি রফিকুল ইসলাম নান্নু, নায়েবে আমির মাওলানা মিজানুর রহমান, সাবগ্রাম ইউনিয়ন জামায়াতের আমির আরিফুর রহমান করিম, সেক্রেটারি মিনহাজুল ইসলাম, নায়েবে আমির আবু তাহের, আবু সাঈদসহ স্থানীয় নেতারা।