
দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। তার এই জামিনে মুক্তির বিষয়ে কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, বেনজীরের জামিনের বিষয়ে সংযুক্ত আরব আমিরাত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকার যোগাযোগ করবে।
রবিবার (২ আগস্ট) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে একটি সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সংযুক্ত আরব আমিরাতের আদালত বেনজীরকে জামিন দিতে পারে। তবে বাংলাদেশের সঙ্গে তাদের যোগাযোগ অব্যাহত রয়েছে। দেশটির সরকার কিছু তথ্য চেয়েছিল, আমরা তা দিয়েছি। আমাদের সরকার তাদের সঙ্গে কথা বলবে।
একই অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোরের বাংলাদেশ সফর নিয়ে বলেন, সার্জিও গোরের সফর সফল হয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। সাম্প্রতিক সময়েই দেশটির বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে।
আরও দেখুন
History
Technology news
Sports news
Geographic Reference
Astronomy
শামা ওবায়েদ বলেন, যুক্তরাষ্ট্র রোহিঙ্গা সংকট নিয়ে সংবেদনশীল। আন্তর্জাতিক তহবিল সংকুচিত হওয়ায় তারা বিষয়টি নিয়ে কাজ করছে এবং যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে।
বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
এর আগে দুপুরে গণমাধ্যমে দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের জামিনে মুক্ত হওয়ার খবর প্রকাশ পায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৭ জুলাই ইউএইর একটি আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। পরে ৩০ জুলাই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তিনি কারামুক্ত হন।










































