
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় হামলা ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রশক্তি।
আজ বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হবে।
এক বিজ্ঞপ্তিতে ছাত্রশক্তি জানিয়েছে, গতকাল মঙ্গলবার জুলাই পদযাত্রায় থাকা এনসিপি নেতৃবৃন্দের গাড়িবহরে হামলা এবং আজ কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে ১৪৪ ধারা জারি ও পুলিশি বাধার মাধ্যমে নতুন করে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েমের প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।










































