প্রচ্ছদ জাতীয় প্রধানকে সরিয়ে আপনারা প্রধানমন্ত্রীকে বাঁচিয়েছেন

প্রধানকে সরিয়ে আপনারা প্রধানমন্ত্রীকে বাঁচিয়েছেন

‘প্রধানকে সরিয়ে আপনারা প্রধানমন্ত্রীকে বাঁচিয়েছেন’
প্রশ্নপত্র ফাঁসের জেরে চলতি সপ্তাহের শুরুতে পদত্যাগ করেন ভারতের সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এর আগে তার পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে প্রায় দুই মাস ধরে আন্দোলন করেছেন তরুণরা।

প্রশ্ন ফাঁস ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে আজ ভারতের পার্লামেন্টে অনেকে আলোচনা করেছেন। এরমধ্যে উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও লোকসভার সদস্য অখিলেশ যাদব বলেছেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে সরিয়ে দিয়ে বিজেপি সরকার প্রধানমন্ত্রীকেই মূলত বাঁচিয়ে দিয়েছে। যদি ধর্মেন্ত্র প্রধান পদত্যাগ না করতেন তাহলে হয়ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পদত্যাগ করতে হতো।

অখিলেশ পার্লামেন্টে বলেন, “এই সরকারের অবশ্যই স্বস্তি পাওয়া উচিত। কারণ তারা (সাবেক শিক্ষামন্ত্রী) প্রধানকে সরিয়ে দিয়ে প্রধানমন্ত্রীকে বাঁচিয়েছেন। আমি আশা করি তরুণরা যেসব দাবি জানিয়েছে তার সব সরকার মেনে নেবে। সরকার নতি স্বীকার করে। তবে সরকারকে নতি স্বীকার করাতে কাউকে না কাউকে প্রয়োজন হয়।”

অপরদিকে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইয়ের ছেলে অভিষেক ব্যানার্জি পার্লামেন্টে তার বক্তব্যে বলেছেন, মোদি সরকার যে কোনো আন্দোলনকেই তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে বিবেচনা করে এবং জন মানুষের কথা মানতে চায় না।

তিনি বলেন, “গত দুই মাস ধরে লাখ লাখ তরুণ দেশের বিভিন্ন সড়কে বিক্ষোভ করেছে। সরকারকে অনেক প্রশ্ন করেছে। কিন্তু সরকার লাঠি ও ব্যারিকেড দিয়ে সেগুলোর জবাব দিয়েছে। এই সরকার প্রত্যেক আন্দোলনকে ষড়যন্ত্র হিসেবে বিবেচনা করে।”

সূত্র: এনডিটিভি