প্রচ্ছদ জাতীয় রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ নিয়ে যা জানালেন সিইসি

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ নিয়ে যা জানালেন সিইসি

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো নির্ধারণ হয়নি। তবে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে ডেপুটি স্পিকার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে।

এর আগে, গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে সেদিনই তার পদত্যাগপত্র গ্রহণ করেন স্পিকার হাফিজ উদ্দিন। একই সঙ্গে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন।

স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করায় বর্তমানে ডেপুটি স্পিকার কায়সার কামাল স্পিকারের দায়িত্ব পালন করছেন।

রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ‘নির্বাচনি কর্তা’ হিসেবে দায়িত্ব পালন করেন। এ ক্ষেত্রে স্পিকারের সঙ্গে পরামর্শ করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদের সদস্যরাই ভোট দিয়ে থাকেন।