প্রচ্ছদ জাতীয় ১১ দলীয় জোট ছাড়ার কারণ জানাল খেলাফত মজলিস

১১ দলীয় জোট ছাড়ার কারণ জানাল খেলাফত মজলিস

সম্প্রতি ১১ দলীয় ঐক্যজোট থেকে খেলাফত মজলিস বের হয়ে যাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।

এই সমালোচনার মাঝেই জোট ছাড়ার কারণ জানিয়েছেন, দলটির কেন্দ্রীয় সদস্য এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনের জোটপ্রার্থী মুহাদ্দিস মো. সালাহউদ্দিন।

রোববার (২৬ জুলাই) নিজের ফেসবুক পেজে জোট ছাড়ার ৩টি কারণ জানিয়ে, একটি পোস্ট করেন।

কারণ জানিয়ে তিনি উল্লেখ করেন, -যেহেতু এটি ছিল ১১ দলীয় নির্বাচনী সমঝোতা, তাই নির্বাচন শেষে কন্টিনিউ করার যৌক্তিকতা নেই।

-যেহেতু বড় দলটি নির্বাচনী সমঝোতা তোয়াক্কা না করে স্থানীয় সরকার নির্বাচনে সারাদেশে একক প্রার্থী ঘোষণা করেছে, কারো সাথে আলোচনা করার প্রয়োজনবোধ করেনি।

-যেহেতু তারা দুই তিনজন বাদে বাকী শরিকদের সাথে মিনিমাম ইনসাফ করতে পারছেনা, আচরণ দেখে মনে হয়, একজন আলেম, একজন মুক্তিযোদ্বা আর একজন জুলাইযোদ্বা হলেই তাদের চলবে।

পোস্টের শেষে, দেশ জাতি ও ইসলামের প্রয়োজনে ঐক্যের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও সম্ভাবনার আশ্বাস দেন এবং জুলাই সনদ বাস্তবায়নসহ অন্যান্য দাবি আদায়ে খেলাফত মজলিস নিজস্ব ব্যানারে কর্মসূচি বাস্তবায়িত হবে বলেও জানান।