প্রচ্ছদ রাজনীতি বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার

বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার

শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মশিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) দলীয় বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মশিউর রহমান মশিকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।’

এতে আরও বলা হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

সূত্র : চ্যানেল২৪