প্রচ্ছদ জাতীয় শাওনকে নিয়ে আম্মারের পোস্ট ঘিরে তোলপাড়! ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা

শাওনকে নিয়ে আম্মারের পোস্ট ঘিরে তোলপাড়! ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানকে অবমাননা করে অভিনেত্রী, নির্মাতা, প্রযোজক ও সংগীতশিল্পী মেহের আফরোজ শাওনের ফেসবুক পোস্ট ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এই আলোচনা আরও তুঙ্গে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহ উদ্দীন আম্মারের একটি ঘোষণায়।

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানকে অবমাননাকারী আওয়ামীপন্থি অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে জুতার বাড়ি মারতে পারলে ১ লাখ টাকা এবং জুতার আঘাতে নাক-মুখ দিয়ে রক্ত বের করে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন আম্মার। মঙ্গলবার (১ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন তিনি।
আরও দেখুন

আম্মার ফেসবুক পোস্টে লেখেন, ‘এই মহিলারে যে জুতার বাড়ি মারতে পারবে তারে ১ লাখ টাকা পুরস্কার দেব। জুতার বাড়ি মেরে নাক-মুখ দিয়ে রক্ত বের করে দিতে পারলে ২ লাখ টাকা। এখন কেউ মব উস্কানি বলতে আসলে ওইডারে ভরা বাজারে পিটামু।’

এর আগে, মঙ্গলবার (১ জুলাই) চব্বিশের গণঅভ্যুত্থানকে সর্বস্তরের মানুষ যখন স্মরণ করছিল, ঠিক তখনই অভিনেত্রী মেহের আফরোজ শাওন তার নিজ ফেসবুক অ্যাকাউন্টে জুলাই নিয়ে পোস্ট করেন। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। এ প্রেক্ষিতেই রাকসু জিএস সালাহ উদ্দীন আম্মার এ ঘোষণা দেন।

মোহের আফরোজ শাওন তার পোস্টে লিখেছিলেন, গত ১ বছরে প্রায়ই ফেসবুকে একটা শব্দ চোখে পড়েছে- জুলাই CDI… আমার পরিচিত অনেকের লেখাতেই শব্দটা দেখেছি। আবার অপরিচিত অনেকেও লিখেছে। প্রথম প্রথম ভেবেছিলাম কোনো একটা ট্রেন্ড। শুধু জুলাই মাসেই হয়তো তারা এটি লেখে; কিন্তু একটু খেয়াল করে দেখলাম, সারা বছরই ফেসবুকে বেশিরভাগ মানুষ লিখছে শব্দটি।

তিনি আরও লিখেছিলেন, তখন বুঝতে পারলাম যে, শব্দটি শুধু জুলাই মাসে না, যেকোনো সময় লেখা যায়। মন খারাপ থাকলে যেমন আস্তে করে লেখা যায়, তেমনি মন খুব ভালো থাকলেও হো হো করে হাসতে হাসতে লেখা যায়। বন্ধুর সঙ্গে আড্ডার গল্পে যেমন লেখা যায়, তেমনি কারো ওপর ভীষণ রেগে গেলেও লেখা যায়। আবার মনের অবস্থা ভালো না মন্দ আপনি বুঝতে পারছেন না, তখনও আপনি লিখতে পারেন। আমার বাবা এতকিছু ভেবে কাজ নেই। আজ যেহেতু পয়লা জুলাই, তাই আমিও লিখলাম …।’