
`অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকার সময়ে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কুমিল্লা জেলা পরিষদ থেকে ১৫ কোটি টাকা এবং এনসিপি নেতা বর্তমান এমপি হাসনাত আব্দুল্লাহ ১০ কোটি টাকা নিয়েছেন’ বলে মন্তব্য করেছেন কুমিল্লা জেলা পরিষদের বর্তমান প্রশাসক মো. মোস্তাক মিয়া। শনিবার (৩০ মে) এমন খবর ছড়িয়ে পড়েছে সংবাদ মাধ্যমগুলোতে। এর পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে।
হাসনাত আব্দুল্লাহ ইতোমধ্যে সংবাদ মাধ্যমকে বলেছেন, তিনি তার ব্যক্তিগত প্রয়োজনে টাকা নেননি, উপজেলার উন্নয়ন কাজের জন্য এ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এ ব্যাপরে প্রশাসক মো. মোস্তাক মিয়ার সঙ্গে সরাসরি ফোনে কথা বলে ব্যাখ্যা চেয়েছেন হাসনাত আব্দুল্লাহ। সেই কথোপকথানের অডিওটি হাসনাত তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন।
ওই ওডিওতে শোনা যায়, ১৫ কোটি টাকা খাওয়ার বিষয়ে জানতে চান হাসনাত। এ সময় প্রশাসক মো. মোস্তাক মিয়া বলেন, ‘রাজস্ব খাতসহ সব খাত মিলে ১০ কোটি টাকা আপনার এলাকায় গেছে। আপনারা বৈষম্যবিরোধী আন্দোলোন করেছেন। আপনার উপজেলায় গেছে ১০ কোটি। আর ওইখানে (আসিফ মাহমুদের এলাকা) গেছে ১৫ কোটি। আপনি টাকা খায়ছেন সেটা তো আমি বলিনি। আমি বলেছি, ডেভেলপমেন্ট কাজের জন্য আপনারা দুই উপজেলায় নিয়ে গেছেন ২৫ কোটি। হয়তো মিডিয়ায় আমার বক্তব্যটা সেভাবে আসেনি।’










































