প্রচ্ছদ জাতীয় জুলাইযোদ্ধাকে রাষ্ট্রপতি ‘চুপ্পুর ছেলের’ হুমকি

জুলাইযোদ্ধাকে রাষ্ট্রপতি ‘চুপ্পুর ছেলের’ হুমকি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর ছেলে আরশাদ আদনানের বিরুদ্ধে জুলাইযোদ্ধা মাবরুর রশিদ বান্নাহকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

অনলাইন একটিভিস্ট কামাল উদ্দিন খান ফেসবুক পোস্টে বলেন, ‘দেশে বসে থেকে চুপ্পুর ছেলে জুলাই আন্দোলন করার ‘অপরাধে’ মাবরুর রশিদ বান্নাহকে দেখে নেওয়ার হুমকি দেয়? বিএনপি কি জানে, এই আসকারার ফল সবার আগে তাদেরকেই ভোগ করতে হবে?

ঠিক কতটা আসকারা পাইলে, দেশে বসে থেকে চুপ্পুর ছেলে জুলাই আন্দোলন করার ‘অপরাধে’ মাবরুর রশিদ বান্নাহকে দেখে নেওয়ার হুমকি দেয়? বিএনপি কি জানে, এই আসকারার ফল সবার আগে তাদেরকেই ভোগ করতে হবে?

বাংলাদেশের সমস্ত দল আজ জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানাচ্ছে। শুধু আওয়ামী লীগ আর ছাত্রলীগের পেজে যান। দেখেন গিয়ে, ঠিক কোন ভাষায় জিয়াউর রহমানকে নিয়ে নোংরামি করা হইতেসে।

এই ভাষাটাই চুপ্পুর মনের ভাষা। চুপ্পু সেই আওয়ামী লীগেরই প্রোডাক্ট, চুপ্পুর ছেলেও তাই।

অথচ জাস্ট সংবিধানের দোহাই দিয়ে এর পেছনে রাষ্ট্রের টাকা খরচ করা হইতেসে, বিদেশে শপিং করতে পাঠানো হচ্ছে, আর এর ছেলে বঙ্গভবনে বসে বসে আমাদের লিস্ট বানাচ্ছে, আমরা জুলাই আন্দোলন করেছি, তাই।

বিএনপি বারবারই দাবি করে, তারা জুলাইকে ধারণ করে। তা জুলাইকে ধারণ করার প্রমাণ কী?

চুপ্পুর ছেলেরে এই পরিমাণ সাহস দেওয়া? জুলাই না থাকলে মাবরুর রশিদ বান্নাহ থাকবে না, আমরাও থাকব না, এটা সত্য।

বাট জুলাই না থাকলে বিএনপি থাকবে? তারেক রহমান থাকবেন? সালাহউদ্দীন আহমেদ থাকবেন?

ইতিহাস বলে, বিএনপি বারবারই নিজেদের লোকজনের দ্বারাই বিট্রেড হয়েছে। ১/১১ র পুরো প্লটের সামনের সারিতে ছিল বিএনপি সরকারের কাছের লোকজন। এন্ড বিএনপি শুধু নিজে ডুবে নাই। পুরো দেশকে নিয়ে ডুবেছে।

এবারও আওয়ামী লীগ প্রশ্নে বিএনপির অবস্থানে বড় ধরনের একটা ভুল হয়ে যাচ্ছে। চুপ্পুর ছেলেদের রাষ্ট্রের গুরুত্বপূর্ন জায়গায় রাখা, গ্রেফতার না করে এর ওর তালিকা করতে দেওয়ার যে সাহস, এই দু:সাহস একদিন ১০ গুণ হয়ে শুধু বান্নাহ না, বিএনপি, জামাত, এনসিপি সবার দিকেই আসবে।

ঐ পর্যন্ত আসার আগেই এই দুর্বৃত্তদের জেলে নেন। বিপ্লবীদের নিরাপত্তা দেন।

আমাদের কাছে আমরা বিএনপি,জামায়াত, এনসিপি, গুপ্ত, সুপ্ত হইতে পারি,

আওয়ামী লীগের কাছে আমাদের একটাই পরিচয়, আমরা জুলাইয়ের পক্ষের মানুষ।

আপনারা আজ হয়তো নিজেদের পাশে দাঁড়ানোর সময় দল ভাগ করছেন, কিন্তু বিশ্বাস করেন,

আমাদের বা আপনাদের মারার সময় আওয়ামী লীগ দল ভাগ করবে না। গত ১৭ বছর যেমন করেনি।’