
দীর্ঘদিনের দাবি-আন্দোলনের পর অবশেষে বাস্তবায়নের পথে নবম পে-স্কেল। আসন্ন বাজেটে এ খাতে প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা প্রায় চূড়ান্ত।
প্রস্তাব অনুযায়ী সরকারি চাকরিজীবীদের মূল বেতনের (বেসিক) ওপর গড়ে ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি হতে পারে। একই সঙ্গে ১১তম থেকে ২০তম গ্রেড পর্যন্ত কর্মীদের জন্য শতভাগ বেতন বৃদ্ধির সম্ভাবনাও আলোচনায় রয়েছে।
ফলে বিভিন্ন গ্রেডে কত টাকা পর্যন্ত বেতন বাড়তে পারে— তা নিয়ে চাকরিজীবীদের মধ্যে বাড়ছে আগ্রহ।
গ্রেডভিত্তিক সম্ভাব্য নতুন বেতন কাঠামো (৫০% বৃদ্ধি)
গ্রেড বর্তমান মূল বেতন ৫০% বৃদ্ধি পেলে সম্ভাব্য বেতন
১ম ৭৮,০০০ টাকা ১,১৭,০০০ টাকা
২য় ৬৬,০০০ – ৭৬,৪৯০ ৯৯,০০০ – ১,১৪,৭৩৫
৩য় ৫৬,৫০০ – ৭৪,৪০০ ৮৪,৭৫০ – ১,১১,৬০০
৪র্থ ৫০,০০০ – ৭১,২০০ ৭৫,০০০ – ১,০৬,৮০০
৫ম ৪৩,০০০ – ৬৯,৮৫০ ৬৪,৫০০ – ১,০৪,৭৭৫
৬ষ্ঠ ৩৫,৫০০ – ৬৭,০১০ ৫৩,২৫০ – ১,০০,৫১৫
৭ম ২৯,০০০ – ৬৩,৪১০ ৪৩,৫০০ – ৯৫,১১৫
৮ম ২৩,০০০ – ৫৫,৪৭০ ৩৪,৫০০ – ৮৩,২০৫
৯ম ২২,০০০ – ৫৩,০৬০ ৩৩,০০০ – ৭৯,৫৯০
১০ম ১৬,০০০ – ৩৮,৬৪০ ২৪,০০০ – ৫৭,৯৬০
১১তম থেকে ২০তম গ্রেডে ৫০% বৃদ্ধি হলে
গ্রেড বর্তমান মূল বেতন সম্ভাব্য নতুন বেতন
১১তম ১২,৫০০ – ৩০,২৩০ ১৮,৭৫০ – ৪৫,৩৪৫
১২তম ১১,৩০০ – ২৭,৩০০ ১৬,৯৫০ – ৪০,৯৫০
১৩তম ১১,০০০ – ২৬,৫৯০ ১৬,৫০০ – ৩৯,৮৮৫
১৪তম ১০,২০০ – ২৪,৬৮০ ১৫,৩০০ – ৩৭,০২০
১৫তম ৯,৭০০ – ২৩,৪৯০ ১৪,৫৫০ – ৩৫,২৩৫
১৬তম ৯,৩০০ – ২২,৪৯০ ১৩,৯৫০ – ৩৩,৭৩৫
১৭তম ৯,০০০ – ২১,৮০০ ১৩,৫০০ – ৩২,৭০০
১৮তম ৮,৮০০ – ২১,৩১০ ১৩,২০০ – ৩১,৯৬৫
১৯তম ৮,৫০০ – ২০,৫৭০ ১২,৭৫০ – ৩০,৮৫৫
২০তম ৮,২৫০ – ২০,০১০ ১২,৩৭৫ – ৩০,০১৫
১১–২০তম গ্রেডে শতভাগ বেতন বৃদ্ধি হলে সম্ভাব্য চিত্র
গ্রেড বর্তমান মূল বেতন দ্বিগুণ হলে সম্ভাব্য বেতন
১১তম ১২,৫০০ – ৩০,২৩০ ২৫,০০০ – ৬০,৪৬০
১২তম ১১,৩০০ – ২৭,৩০০ ২২,৬০০ – ৫৪,৬০০
১৩তম ১১,০০০ – ২৬,৫৯০ ২২,০০০ – ৫৩,১৮০
১৪তম ১০,২০০ – ২৪,৬৮০ ২০,৪০০ – ৪৯,৩৬০
১৫তম ৯,৭০০ – ২৩,৪৯০ ১৯,৪০০ – ৪৬,৯৮০
১৬তম ৯,৩০০ – ২২,৪৯০ ১৮,৬০০ – ৪৪,৯৮০
১৭তম ৯,০০০ – ২১,৮০০ ১৮,০০০ – ৪৩,৬০০
১৮তম ৮,৮০০ – ২১,৩১০ ১৭,৬০০ – ৪২,৬২০
১৯তম ৮,৫০০ – ২০,৫৭০ ১৭,০০০ – ৪১,১৪০
২০তম ৮,২৫০ – ২০,০১০ ১৬,৫০০ – ৪০,০২০
সংশ্লিষ্ট সূত্রের বরাতে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে-
নবম পে-স্কেল বাস্তবায়নে বাজেটে বড় বরাদ্দের প্রস্তুতি চলছে।
অধিকাংশ গ্রেডে মূল বেতনে ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব রয়েছে।
নিম্ন গ্রেডের চাকরিজীবীদের জন্য শতভাগ বেতন বৃদ্ধির বিষয়টিও আলোচনায় রয়েছে।
চূড়ান্ত ঘোষণা এলে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোয় বড় পরিবর্তন আসতে পারে।












































