প্রচ্ছদ জাতীয় কারিনার জানাজা নিয়ে যে বার্তা দিলেন হাসনাত আবদুল্লাহ

কারিনার জানাজা নিয়ে যে বার্তা দিলেন হাসনাত আবদুল্লাহ

লিভার সংক্রান্ত জটিলতায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যু হয়েছে। তার জানাজায় যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। রোববার (১৭ মে) দুপুরে ফেসবুকে নিজের আইডিতে দেয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি।

তিনি লেখেন, ‘আমাদের জুলাইয়ের সহযোদ্ধা কারিনা কায়সার চিরতরে বিদায় নিয়েছেন। আজ রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজা অনুষ্ঠিত হবে। জুলাইয়ের সকল সহযোদ্ধা, ফ্যাসিবাদবিরোধী সকল সংগঠন ঐক্যবদ্ধভাবে আমাদের সহযোদ্ধা কারিনা কায়সারকে শেষ বিদায় জানাতে চাই। সকলকে জানাজায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।’

এদিকে প্রয়োজনীয় আইনি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে রোববার সন্ধ্যায় কারিনার মরদেহ দেশে পৌঁছায়। আগামীকাল (১৮ মে) মুন্সীগঞ্জের গজারিয়ায় তার মরদেহ দাফন করা হবে।

এর আগে কারিনার শারীরিক অবস্থা সংকটাপন্ন হলে প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।