প্রচ্ছদ হেড লাইন নির্বাচনে হারতেই পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী

নির্বাচনে হারতেই পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী

ভারতের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার (৫ মে) রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের কাছে তার পদত্যাগপত্র পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রচলিত নিয়ম অনুযায়ী, নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত স্টালিনকে অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে অনুরোধ জানাতে পারেন রাজ্যপাল।

এদিকে পশ্চিমবঙ্গেও ক্ষমতার পালাবদলের ইঙ্গিত স্পষ্ট হয়েছে। বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে বড় পরাজয়ের পর তৃণমূল কংগ্রেস নেত্রী ও সাংসদ মহুয়া মৈত্র বলেছেন, জনগণের রায়কে তারা সম্মান করেন। একই সঙ্গে তিনি ধর্মনিরপেক্ষ ভারতের পক্ষে তাদের রাজনৈতিক লড়াই অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।

নির্বাচনের ফলাফলে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও কেরালায় দীর্ঘদিনের ক্ষমতাসীন সরকারগুলো বড় ধাক্কা খেয়েছে। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, তামিলনাড়ুতে এম কে স্টালিন এবং কেরালায় পিনারাই বিজয়ন—এই তিন মুখ্যমন্ত্রীই বিদায়ের পথে।

পশ্চিমবঙ্গে বিজেপি প্রথমবারের মতো ভূমিধস জয় নিয়ে সরকার গঠনের পথে রয়েছে। অন্যদিকে তামিলনাড়ুতে অভিনেতা-রাজনীতিক বিজয়ের দল টিভিকে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি জিতে একক বৃহত্তম দলে পরিণত হয়ে চমক দেখিয়েছে।

কেরালায় বামফ্রন্ট তাদের দীর্ঘদিনের শক্ত ঘাঁটিতে বড় পরাজয়ের মুখে পড়েছে। সেখানে কংগ্রেস মাত্র একটি আসনে জয় পেয়েছে।