প্রচ্ছদ জাতীয় সকালের মধ্যে যে ১৯ জেলায় সর্বোচ্চ ৮০ কিমি বেগে ঝড়ের আভাস

সকালের মধ্যে যে ১৯ জেলায় সর্বোচ্চ ৮০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের ১৯ জেলার ওপর দিয়ে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আভাস পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালের মধ্যেই এসব জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।

আবহাওয়াবিদ নাজমুল হক জানিয়েছেন, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৯টার মধ্যে ঢাকা, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রামের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এই আবহাওয়াবিদ আরো জানিয়েছেন, উল্লিখিত সময়ে রংপুর, দিনাজপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, ময়মনসিংহ ও সিলেটের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।