
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তিনি বলেন, “বদিউল আলম লোভী মানুষ। তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রচারের নামে একটি রাজনৈতিক প্রোগ্রামে এক কোটি টাকা দিয়েছেন। এটি অত্যন্ত ঘৃণীত ফৌজদারি অপরাধ।
সম্প্রতি আয়োজিত টক শো অনুষ্ঠান ‘কালের সংলাপ’-এ এসব কথা বলেন তিনি।
বদিউল আলমকে জামায়াত আমিরের ডুপ্লিকেট কপি উল্লেখ করে গোলাম মাওলা রনি বলেন, ‘বদিউল আলম মজুমদার জামায়াত আমিরের মতো দেখতে অনেক সুন্দর। চুল ধবধবে সাদা, পাকা কথাবার্তা বলেন।
তিনি বলেন, ‘এই মানুষগুলোর এক পা কবরে, এক পা দুনিয়াতে। হাত-পা থরথর করে কাঁপে। এই মানুষগুলো যদি কেউ যৌনতা দ্বারা তাড়িত হয়, অর্থ দ্বারা তাড়িত হয়, লোভ দ্বারা তাড়িত হয়, ক্ষমতা দ্বারা তাড়িত হয়, আমার শুধু এতটুক বলার আছে আল্লাহও তাদের শাস্তি দিতে লজ্জা পান।
এদের মতো লোকজন সামনে রেখে একটা জাতি এগোতে পারে না।’
বদিউল আলমকে উদ্দেশ করে গোলাম মাওলা রনি আরো বলেন, ‘তারা টাকা দেখলে দৌড়ে যান। যেখানে টাকা আছে, সেখানে তারা যাবেন। মিষ্টি মিষ্টি কথা বলবেন। তারপরে শেষে ভদ্র সাজবেন এবং নানা রকম নীতিকথা বলে যেভাবে হোক না কেন দেবতা সেজে হলেও সে পরের ধন তাকে নিতেই হবে।











































