প্রচ্ছদ জাতীয় তেলে তেলেসমাতি! বাজার থেকে প্রায় উধাও বোতলজাত সয়াবিন তেল

তেলে তেলেসমাতি! বাজার থেকে প্রায় উধাও বোতলজাত সয়াবিন তেল

জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাবে রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে লেগেছে ঊর্ধ্বমুখী চাপ। এক সপ্তাহের ব্যবধানে চাল, ডিম, তেল, আটা-ময়দাসহ প্রায় সব পণ্যের দাম বেড়েছে।

কোথাও কোথাও খোলা তেল বিক্রি হলেও দাম তুলনামূলক বেশি। আর বিকল্প হিসেবে বাজারে দেখা যাচ্ছে উচ্চমূল্যের ক্যানোলা তেল। সোনালী মুরগির বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও দেশি মুরগি এখনও ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে, কুরবানির ঈদের অজুহাতে বাড়তি দামে বিক্রি হচ্ছে গরুর মাংস। এদিকে সপ্তাহের ব্যবধানে ডিমের দামও বেড়েছে ডজনপ্রতি ১৫ থেকে ২০ টাকা। অন্যদিকে বাজারে আলু, পেঁপে, টমেটো ও গাজর ছাড়া প্রায় সব সবজির দাম কেজিপ্রতি ৮০ টাকার ওপরে। এমন পরিস্থিতিতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। বাজারে স্বস্তি ফেরাতে দ্রুত কার্যকর পদক্ষেপ চান তারা।