প্রচ্ছদ জাতীয় বিড়ালের মতো নয় সিংহের মতো এক সেকেন্ড বাঁচতে চাই: জামায়াত আমির

বিড়ালের মতো নয় সিংহের মতো এক সেকেন্ড বাঁচতে চাই: জামায়াত আমির

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিড়ালের মতো শত হাজার বছর নয় সিংহের মতো এক সেকেন্ড বাঁচতে চাই। এর মাঝে আর কোনো কম্প্রোমাইজ হবে না। শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, আধিপত্যবাদের কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না। সবকিছুকে ছিন্নভিন্ন করে দেওয়া হবে। সব বাধা অতিক্রম করে আমরা সামনে এগিয়ে যাবো।

তিনি আরও বলেন, আজকের এই সমাবেশ থেকে আমরা আবারও প্রতিজ্ঞা করছি—জুলাইকে যেমন সম্মান করবো তেমনি বুকে ধারণ করবো, আর বিশ্বাসঘাতকতা করবো না। যারা বেইমানি করবে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান থাকবে।

আধিপত্যবাদ আর ফ্যাসিবাদের সাথে কখনো আপোস করা হবে না জানিয়ে জামায়াত আমির বলেন, এই মঞ্চে যারা বসে আছেন তারা জাতির স্বার্থে দেশপ্রেম বুকে ধারণ করার কারণে জ্বলে জ্বলে তিলে তিলে তারা প্রমাণ করেছেন জীবন দেবো অন্যায়ের কাছে মাথা নত করবো না।