প্রচ্ছদ জাতীয় হাসপাতালের বেডে শুয়ে আহত মুসাদ্দিক যা বললেন

হাসপাতালের বেডে শুয়ে আহত মুসাদ্দিক যা বললেন

রাজধানীর শাহবাগে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একপর্যায়ে শাহবাগ থানার ভেতরে ঢুকে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের ওপর হামলার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আহত ডাকসুর সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।

হাসপাতালের বেডে শুয়ে আহত মুসাদ্দিক যা বললেন
ভুয়া ফটোকার্ড ছড়ানোর অভিযোগে ঢাবি শিবির নেতাকে শোকজ
পোস্টে তিনি উল্লেখ করেন, ‘বেঁচে আছি।

হাসপাতালের বেডে শুয়ে আহত মুসাদ্দিক যা বললেন
মধ্যরাতে ডাকসুর ভিপি সাদিক কায়েমের বিস্ফোরক স্ট্যাটাস
আমরা লড়াই করব, আমরাই জিতব, ইনশাআল্লাহ।

যদি কেউ ফ্যাসিবাদী কাঠামো ফিরিয়ে আনতে আমার লাশের উপর দিয়ে আনতে হবে।

শত সহস্র মাইল হাটার শপথ বুকের গভীরে বিশ্বাস ঘাত প্রতিঘাত পাল্টা আঘাত যতক্ষণ শেষ নিঃশ্বাস!’

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে একটি বিকৃত ফটোকার্ড ছড়ানোর অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগ থানা এলাকায় মুখোমুখি হয় ছাত্রদল ও ছাত্রশিবির। এ ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় ডাকসু দুই শীর্ষ নেতাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।