
জ্বালানি সংকট সমাধানে সারা দেশে আজ সোমবার (২০ এপ্রিল) থেকে ডিপো পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ডিজেল ১০ শতাংশ, পেট্রোল ১০ শতাংশও অকটেন ২০ শতাংশ বর্ধিত হারে বরাদ্দ দেওয়া হবে।
গতকাল রবিবার (২০ এপ্রিল) রাতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এক প্রজ্ঞাপনে এটি নিশ্চিত করেছে।
বিপিসির মহাব্যবস্থাপক ফেরদৌসি মাসুম হিমেল এর সই করা প্রজ্ঞাপনে এটি জানানো হয়।
২০ এপ্রিল থেকে নতুনহারে তেল বিক্রির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপনে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম বাড়িয়েছে সরকার।
শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মূল্য সমন্বয়ের কথা জানানো হয়। নতুন নির্ধারিত এই দাম রবিবার থেকে সারাদেশে কার্যকর হয়।













































