প্রচ্ছদ হেড লাইন ই-রানে অস্ত্র পাঠাবে না চীন, হরমুজ প্রণালী স্থায়ীভাবে খুলে দিয়েছি

ই-রানে অস্ত্র পাঠাবে না চীন, হরমুজ প্রণালী স্থায়ীভাবে খুলে দিয়েছি

বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি ‘স্থায়ীভাবে খুলে’ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, ‘আমি স্থায়ীভাবে হরমুজ প্রণালী খুলে দিয়েছি। এতে চীন খুবই খুশি হবে। আমি এটা তাদের ভালোর জন্য এবং বিশ্বের জন্যও করছি। এমন অচলাবস্থার মতো পরিস্থিতি কখনই পুনরাবৃত্তি হবে না।’

আজ বুধবার (১৫ এপ্রিল) নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ট্রাম্প। একইসঙ্গে পোস্ট তিনি চীনের প্রতি নমনীয় বার্তা দেন।

ট্রাম্প বলেন, ‘ইরানে সমরাস্ত্র না পাঠানোর বিষয়ে রাজি হয়েছে চীন। কয়েক সপ্তাহ পর আমি যখন সেখানে যাব, প্রেসিডেন্ট শি জিনপিং আমাকে গভীর ও উষ্ণ আলিঙ্গন দেবেন। আমরা বুদ্ধিমত্তার সঙ্গে এবং খুব ভালোভাবে একসঙ্গে কাজ করছি! এটা কি সংঘাতে জড়ানোর চেয়ে ভালো নয়?’

এর আগে তেহরান জানায়, ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের জারি করা নৌ-অবরোধ অব্যাহত থাকলে শুধু লোহিত সাগরই নয়, পারস্য উপসাগর এবং ওমান উপসাগরেও সব ধরনের বাণিজ্য অচল করে দেওয়া হবে।

বুধবার ইরানি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, কেবল লোহিত সাগরই নয়, পারস্য উপসাগর এবং ওমান উপসাগরেও সব ধরনের বাণিজ্য অচল করে দেওয়া হবে। সংবাদমাধ্যম এনবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল