প্রচ্ছদ আবহাওয়া ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জায়গায় আঘাত হানবে

ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জায়গায় আঘাত হানবে

রাতে দেশের বিভিন্ন জেলার উপরে দিয়ে তীব্র বজ্রপাতসহ কালবৈশাখী ঝড় সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। সোমবার রাতে নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এসব কথা জানান।

দিনি লেখেন, সোমবার রাত ১২ টার পর থেকে আজ মঙ্গলবার সকাল ৮ টার মধ্যে ময়মনসিংহ, সিলেট বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের উত্তর দিকের ২ বা ৩টি জেলা, রাজশাহী বিভাগের পূর্ব দিকের ২ বা ৩ টি জেলা এবং রংপুর বিভাগের পূর্ব দিকের ২ বা ৩টি জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাতসহ কালবৈশাখী ঝড় সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।

এ জলবায়ু গবেষক লেখেন, বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

যেসব জেলায় কালবৈশাখী ঝড় হতে পারে- ময়মনিসংহ বিভাগের জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ জেলা, সিলেট বিভাগের সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলা, ঢাকা বিভাগের গাজীপুর, কিশোরগঞ্জ জেলা, ঢাকা জেলার উত্তর দিকের কোন-কোন এলাকা।

এছাড়াও রাজশাহী বিভাগের বগুড়া, সিরাজগঞ্জ জেলা, রংপুর বিভাগের লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলা এবং চট্টগ্রাম বিভাগের ব্রাক্ষণবাড়িয়া জেলায় ঝড় হতে পারে।