
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন যুবদল সভাপতি মোনায়েম মুন্না।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ দাবি জানান।
তবে ১১ দলীয় জোট আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মিছিল করে না- বিএনপির এমন অভিযোগের প্রতিক্রিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন, ‘এটা ঠিক না। গতকালও দুটি মিছিল হয়েছে। আমরা তো বলছি আওয়ামী লীগকে বাংলাদেশে বাদ দিতে হলে সংস্কার দরকার। ১১ দলীয় জোট এটাই তো বলে আসছে। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণভোটের বিচার…আমরা তো এই ৩টা দাবিতে রাজপথে আছি। সরকার দাবিগুলো মানলে তো ককটেল আর ফুটবে না ঢাকা শহরে।’
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে এনসিপির প্রতিবাদ মিছিল শেষে নেভিগলিতে দাঁড়িয়ে দেওয়া এই বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই মুখ্য সমন্বয়ক বুঝিয়েছিলেন, তাদের দাবি মানলে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, আর দলটি নিষিদ্ধ হলে তাদের কর্মীরাও (আওয়ামী লীগের) ককটেল মারার সুযোগ পাবেন না।
গতকালও দুইটি মিছিল হয়েছে দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগকে (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) বাংলাদেশে বাদ দিতে হলে সংস্কার দরকার। ১১ দলিয় জোট এটাইতো বলে আসছে।
তিনি আরও বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণভোটের বিচার… আমরাতো এই তিনটা দাবিতে রাজপথে আছি। সরকারতো এই দাবিগুলো মানছে না। দাবিগুলো মানলে তো ককটেল আর ফুটবে না ঢাকা শহরে।’











































