প্রচ্ছদ আর্ন্তজাতিক ৫.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল বহু এলাকা!

৫.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল বহু এলাকা!

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২।

স্থানীয় সময় সোমবার দেশটির উত্তরাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে। তাৎক্ষণিকভাবে এ কম্পনে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই বার্তাসংস্থা বলছে, বৃহস্পতিবার চিলির উত্তরাঞ্চলীয় বন্দরনগরীতে ৫.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে।

ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।

উল্লেখ্য, ১৯৬০ সালে চিলির দক্ষিণাঞ্চলীয় ভালদিভিয়া এলাকায় ৯.৫ মাত্রার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভয়াবহ সেই ভূমিকম্পে ছয় হাজারের মতো মানুষ নিহত হয়।