প্রচ্ছদ আর্ন্তজাতিক ৫.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল বহু এলাকা!

৫.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল বহু এলাকা!

দক্ষিণ আমেরিকার দেশ মেক্সিকোতে ৫ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, জিএমটি সময় ২০:৩৮-এ মেক্সিকোর মিচোয়াকান উপকূলের অদূরে ৫.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

ইউএসজিএস আরও জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

প্রাথমিক হিসাব অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থলের অবস্থান ছিল ১৫.০৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ১০৪.৪৪ ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশে।

এখনও পর্যন্ত এ ভূমিকম্পে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।