শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

কোন নিষেধাজ্ঞাই কাজে লাগেনি

নতুন বছর উৎযাপন উপলক্ষে আগেই নিষেধাজ্ঞা দেয়া ছিল যাতে কেউ পটকা-আতশবাজি বা ফানুস না উরায়। কিন্তু নিষেধাজ্ঞার পরও বিকট শব্দে পটকা-আতশবাজি ফোটানোর আওয়াজ আর ফানুস উড়িয়ে উদযাপিত হচ্ছে নতুন বছর ২০২৪। রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে আতশবাজি ও ফানুস উড়িয়ে ২০২৪ সালকে স্বাগত জানায় ঢাকাবাসী। আতশবাজির ঝলকে রঙিন হয়ে ওঠে ঢাকার আকাশ। এর সঙ্গে রয়েছে পটকার শব্দ, ফানুস।

রাত ১২টার আগেই রাজধানীর গুলশান, বনানী ও বারিধারাসহ গুরুত্বপূর্ণ এলাকার সড়কগুলোর নিয়ন্ত্রণে নেয় পুলিশ। গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্টে সক্রিয় ছিল র‌্যাব-পুলিশ।

সব চেয়ে বেশি পটকা-আতশবাজি ফানুস উরেছে পুরান ঢাকায়। বিকট শব্দে কেপে উঠে রাজধানীর আকাশ। তবে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

পুরান ঢাকার নাজিরা বাজারে আগুন

রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজার এলাকার একটি দোকানে আগুন লেগেছে। রোববার রাত সাড়ে ১২ টার দিকে নাজিরা বাজারের বিউটি লাচ্ছির পাশের দোকানে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুনের ৩ মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত পৌনে একটার দিকে আগুন পুরোপুরি নিভে যায়। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি জানার চেষ্টা করছে ফায়ার সার্ভিস।

সংকটেও চমক, শীর্ষে ইসলামী ব্যাংক

বৈদেশিক মুদ্রার তীব্র সংকট, ঋণ আদায় কম, মাত্রাতিরিক্ত খেলাপি ঋণ, নগদ অর্থের অভাব—এসব সমস্যা নিয়ে বছরজুড়ে ধুঁকে ধুঁকে চলেছে ব্যাংক খাত। এরপরও ২০২৩ সালে বেশিরভাগ ব্যাংকের পরিচালন মুনাফা আগের বছরের চেয়ে বেড়েছে।

পরিচালন মুনাফা ব্যাংকের চূড়ান্ত মুনাফা নয়। পরিচালন মুনাফা থেকে ঋণের মান অনুযায়ী নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশন) রাখতে হয়; পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে ৩৭ দশমিক ৫০ শতাংশ করপোরেট কর দিতে হয়। এরপরই চূড়ান্ত হয় নিট বা প্রকৃত মুনাফা।

নানা সংকটের মধ্যেও ব্যাংকগুলোর পরিচালন মুনাফা বেড়ে যাওয়া একরকম চমক মনে করছেন সংশ্লিষ্টরা। তবে নানা উপায়ে ব্যাংকগুলো ভালো পরিচালন মুনাফা দেখালেও সাম্প্রতিক বছরগুলোর তুলনামূলক চিত্র থেকে দেখা যাচ্ছে প্রকৃত মুনাফা খুব ভালো অবস্থায় নেই।

দেশের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে বেশিরভাগই পুঁজিবাজারে তালিকাভুক্ত। প্রান্তিক (তিন মাস) ভিত্তিতে ব্যাংকগুলো তাদের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন কেন্দ্রীয় ব্যাংক এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জের কাছে জমা দিতে হয়। এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদ তাদের বার্ষিক সভায় আর্থিক প্রতিবেদন অনুমোদন করতে হয়। তারপর পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য সেই প্রতিবেদন সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জ তাদের ওয়েবসাইটে প্রকাশ করে।

আনুষ্ঠানিকভাবে এসব তথ্য জানাতে পারবে না। তবে বিভিন্ন সূত্রে বেশ কিছু ব্যাংকের পরিচালন মুনাফার তথ্য পাওয়া গেছে। যেসব ব্যাংকের তথ্য পাওয়া গেছে সেগুলোর বেশিরভাগেরই মুনাফা বেড়েছে।

রোববার (৩১ ডিসেম্বর) ছিল ব্যাংক হলিডে। এদিন ব্যাংকগু‌লো তাদের বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে বছরের আর্থিক প্রতিবেদন প্রস্তুত করেছে। খোঁজ নিয়ে জানা গেছে, অধিকাংশ ব্যাংকেরই পরিচালন মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে।

গত বছর ব্যাংক খাতের অনেক সমস্যা ছিল। বিশেষ করে ডলার সংকট ছিল। বিনিয়োগও তেমন বাড়েনি আবার বৈদেশিক বাণিজ্যও কম হয়েছে। তারপরও অনেক ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে। এটা বাড়ার কারণ হলো নানা সুযোগ-সুবিধা দিয়ে ঋণ আদায় না করেও নিয়মিত দেখানো হয়েছে। এসব ঋণের সুদ আদায় হয়নি তারপরও আয় খাতে দেখিয়ে দিচ্ছে। তার মানে তার আয় বাড়ছে। এছাড়া আমানতের সুদও কম দিতে হয়েছে। পাশাপাশি সুদহার বেড়ে যাওয়ায় ট্রেজারি বন্ডে ব্যবসা ভালো হয়েছে
ব্যাংকাররা বলছেন, ঋণ পরিশোধে নীতি ছাড়ের কারণে অনেক ব্যাংকেরই আদায় কমেছে। কিছু ব্যাংক কৌশলে অনাদায়ী সুদও আয়ের খাতে নিয়ে আসায় পরিচালন মুনাফা বেশি দেখাচ্ছে।

আপাতদৃষ্টিতে ব্যাংকের পরিচালন মুনাফায় উল্লম্ফন হলেও দীর্ঘমেয়াদে দেশের ব্যাংক খাতের ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

নাম প্রকাশ না করার শর্তে একটি বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ঢাকা পোস্টকে জানান, গত বছর ব্যাংক খাতের অনেক সমস্যা ছিল। বিশেষ করে ডলার সংকট ছিল। বিনিয়োগও তেমন বাড়েনি আবার বৈদেশিক বাণিজ্যও কম হয়েছে। তারপরও অনেক ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে। এটা বাড়ার কারণ হলো নানা সুযোগ-সুবিধা দিয়ে ঋণ আদায় না করেও নিয়মিত দেখানো হয়েছে। এসব ঋণের সুদ আদায় হয়নি তারপরও আয় খাতে দেখিয়ে দিচ্ছে। তার মানে তার আয় বাড়ছে। এছাড়া আমানতের সুদও কম দিতে হয়েছে। পাশাপাশি সুদহার বেড়ে যাওয়ায় ট্রেজারি বন্ডে ব্যবসা ভালো হয়েছে।

যেসব ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে তার মধ্যে সবার উপরে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ২০২৩ সালে (জানুয়ারি-ডিসেম্বর) ব্যাংকটি পরিচালন মুনাফা করেছে দুই হাজার ৭৮১ কোটি টাকা। তার আগের বছর ২০২২ সালে ব্যাংকটির মুনাফা ছিল দুই হাজার ৬৪৬ কোটি টাকা। সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি (এসআইবিএল) পরিচালন মুনাফা করেছে ৬০০ কোটি টাকা। আগের বছর করেছিল ৫২০ কোটি টাকা। ইউনিয়ন ব্যাংকের মুনাফা ৪৫৫ কোটি টাকা। আগের বছর ২০২২ সালে ছিল ৪১৫ কোটি টাকা।

চতুর্থ প্রজন্মের মধুমতি ব্যাংক ২০২৩ সালে পরিচালন মুনাফা করেছে ২২২ কোটি টাকা; আগের বছর করেছিল ১৮৮ কোটি টাকা।

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক পরিচালন মুনাফা করেছে এক হাজার ২৩ কোটি টাকা; আগের বছর ২০২২ সালে ছিল ৯২৮ কোটি টাকা। রূপালী ব্যাংক মুনাফা করেছে ৭০০ কোটি টাকা; ২০২২ সালে ছিল ১০৬ কোটি টাকা। কৃষি ব্যাংকের মুনাফা হয়েছে ৭৪৯ কোটি টাকা; আগের বছর ছিল ৫৬১ কোটি টাকা। পূবালী ব্যাংকের পরিচালন মুনাফা এক হাজার ৭৫৬ কোটি টাকা; আগের বছর ছিল ১১৩৩ কোটি টাকা।

যেসব ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে তার মধ্যে সবার উপরে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ২০২৩ সালে (জানুয়ারি-ডিসেম্বর) ব্যাংকটি পরিচালন মুনাফা করেছে দুই হাজার ৭৮১ কোটি টাকা। তার আগের বছর ২০২২ সালে ব্যাংকটির মুনাফা ছিল দুই হাজার ৬৪৬ কোটি টাকা।
রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের পরিচালন মুনাফা হয়নি। তাদের লোকসান হয়েছে প্রায় সাড়ে তিনশ কোটি টাকা। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের (বিডিবিএল) পরিচালন মুনাফা হয়েছে ২৫ কোটি টাকা। মেঘনা ব্যাংকের মুনাফা বেড়ে হয়েছে ১৬৫ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের ব্যাংক খাতে ২০২২ সালের ডিসেম্বরের শেষে খেলাপি ঋণ ছিল ১ লাখ ২০ হাজার ৬৫৬ কোটি টাকা, যা ২০২৩ সালের সেপ্টেম্বর শেষে দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ৩৯৭ কোটি টাকা। অর্থাৎ নয় মাসে (জানুয়ারি থেকে সেপ্টেম্বর’২৩) খেলাপি ঋণ বেড়েছে ৩৪ হাজার ৭৪১ কোটি টাকা। লাগামহীন এই খেলাপি ঋণের মধ্যেও মুনাফা দেখাচ্ছে ব্যাংকগুলো।

মমতাজের পাশে নেই তার ৩ বোন, সমর্থন দিলেন ট্রাককে

সারাদেশ: মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর ও সদরের তিন ইউনিয়ন) আসনের নৌকা প্রতীকের প্রার্থী সঙ্গীতশিল্পী মমতাজ বেগম এমপির তিন সৎবোন সমর্থন দিলেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুকে। তারা হলেন- রেহেনা খাতুন, জাহানারা ও জয়মণ্টপ ইউপির সংরক্ষিত নারী সদস্য শাহনাজ পারভীন। এরা সবাই মমতাজের প্রয়াত পিতা মধু বয়াতির প্রথম স্ত্রীর সন্তান বলে জানা গেছে।

শনিবার রাত ১০টার দিকে মমতাজের নিজ গ্রাম উপজেলার পূর্বভাকুম ভেঙ্গা মার্কেটে নির্বাচনি উঠান বৈঠকে ফুলের মালা দিয়ে দেওয়ান জাহিদ আহমেদ টুলুকে সমর্থন দেন তারা। এ সময় হাজারও মানুষ করতালি দিয়ে তিন বোনের সঙ্গে একাত্ম ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দা মো. আমজাদ হোসেন মোল্লার সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মঞ্জুরুল করিমের পরিচালনায় জয়মন্টপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহাদত হোসেন বক্তব্য রাখেন।

ইউপি সদস্য মো. মুজিবুর রহমানও এমপির মমতাজের অবহেলার কথা উল্লেখ করেন এ সভায়। এ সময় তারা হাত উঁচু করে ট্রাক প্রতীকের দেওয়ান জাহিদ আহমেদ টুলকে সমর্থন দিয়ে আগামী ৭ জানুয়ারি ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন। প্রধান অতিথির বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের কোশাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুলু মমতাজ বেগমের তিন বোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পূর্ব ভাকুম গ্রামবাসীর পাশে থাকার অঙ্গীকার করেন।

বিএনপির সঙ্গে বৈঠক করেছে যুক্তরাষ্ট্রের নির্বাচনী পর্যবেক্ষক দল

বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) দলের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত নির্বাচন পর্যবেক্ষণ দলের সদস্যরা। বৈঠকে বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানসহ তিনজন উপস্থিত ছিলেন।

রোববার (৩১ ডিসেম্বর) বিকেল চারটার দিকে রাজধানীর গুলশানে মঈন খানের বাসায় ওই বৈঠক অনুষ্ঠিত হয় বলে নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। পর্যবেক্ষক দলের সদস্যদের মধ্যে পাঁচজন বৈঠকে উপস্থিত ছিলেন। সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে বৈঠকটি।

বৈঠকে আলোচনার বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, এনডিআই ও আইআরআইয়ের সদস্যদের সঙ্গে বৈঠক হয়েছে। বাংলাদেশে যে একতরফা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তা নিয়েই আলাপ হয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সংক্রান্ত বিষয়েও কথা হয়েছে।

বাংলাদেশে প্রাক নির্বাচনী অবস্থা মূল্যায়ন করতে কয়েক মাস ধরে ঢাকায় অবস্থান করছেন এই দুই সংস্থার প্রতিনিধিদলের সদস্যরা। এর আগে, দেশে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যকার মতপার্থক্য নিরসনে সংলাপের আহ্বান জানায় সংস্থা দুটি।

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য গিয়ে লাশ হলেন ঢাবির সাবেক শিক্ষার্থী

সারাদেশ: যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য অবস্থানরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ আবির হোসেন নামের সাবেক এক শিক্ষার্থী দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। শুক্রবার টেক্সাসের বিউমন্টে একটি দোকানে তিনি নিহত হন। তিনি বিদায়ী বছরের জানুয়ারিতে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। আবির টেক্সাসের লামার ইউনিভার্সিটিতে গবেষণা সহকারী ছিলেন। জানা গেছে, নিহত আবির সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ঝাঁপাঘাট গ্রামের মৃত আব্দুল হাকিমের ছোট ছেলে।

কলারোয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, আবির হোসেন আমেরিকাতে পড়াশোনার পাশাপাশি একটি আইফোন সেলস সেন্টারে পার্টটাইম চাকরী করতেন। স্থানীয় সময় শুক্রবার রাতে ও বাংলাদেশ সময় শনিবার দুপুরে তার আইফোন সেলস সেন্টারে টাকা ও মালামাল লুট করার উদ্দেশ্যে প্রবেশ করে একদল সন্ত্রাসী। ‘সেসময় আবীর সন্ত্রাসীদের লুটে বাধা দিয়ে মালিকের কাছে ফোন করার চেষ্টা করছিলেন। তখন ডাকাতদের একজন তাকে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ আবির হোসেন সেখানেই মারা যায়।’

নিহতের পরিবারের বরাত দিয়ে ইউনিয়ন পরিষদ সদস্য নাছরিন খাতুন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষে আবির হোসেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও আশা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। পরে লামার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করার জন্য তিনি আমেরিকাতে যান। সেখানে তিনি তার স্ত্রী ও দেড় বছরের মেয়েকে নিয়ে বসবাস করতেন। তার অপ্রত্যাশিত হত্যাকাণ্ডের খবর শুনে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্থানীয়রা আবীর হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের শাস্তির দাবি জানিয়েছে বলে জানান এই জনপ্রতিনিধি।

৬০-৭০ শতাংশ ভোট দেখাতে না পারলে স্যাংশন আসবে

৬০-৭০ শতাংশ ভোট না দেখাতে পারলে স্যাংশন আসবে বলে মন্তব্য করেছেন ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী মুহম্মদ শাহজাহান ওমর। তিনি বলেন, এবারের নির্বাচনকে হালকা ভাবার কোনো সুযোগ নেই। এবারের নির্বাচন কঠিন থেকে কঠিনতর হবে।

আজ রোববার সকালে নিজ নির্বাচিত এলাকায় এক পথসভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, নির্বাচন দুই প্রকার- অন্তর্ভুক্তিমূলক ও প্রতিযোগিতামূলক। যেহেতু বড় কয়েকটি দল নেই, এখন যদি ৬০, ৭০ বা ৮০ শতাংশ ভোট না দেখাতে না পারি তাহলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না।

শাহজাহান ওমর আরও বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনার দেশে-বিদেশে অনেক শত্রু আছে, তারা চায় না তিনি প্রধানমন্ত্রীত্ব করুন।

এখন যদি ৬০, ৭০ বা ৮০ শতাংশ ভোট না পড়ে, তাহলে নির্বাচন গ্রহণযোগ্য হয়নি, এ অজুহাতে বিভিন্ন দেশ থেকে অর্থনৈতিক, ভিসা, গার্মেন্টসসহ বিভিন্ন স্যাংশন দিতে থাকবে। এজন্যই আমাদের ৬০-৭০-৮০ ভাগ ভোটার হাজির করাতে হবে এবং বিপুল ভোটে নৌকাকে জেতাতে হবে।

শিবিরের নতুন সভাপতি ও সেক্রেটারির পরিচয়

রাজনীতি : ২০২৪ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন সম্পন্ন হয়েছে। সারা দেশের সদস্যদের অনলাইন ভোটে কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মঞ্জুরুল ইসলাম। সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন জাহিদুল ইসলাম।

রোববার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় ছাত্রশিবিরের সহকারী নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের সঞ্চালনায় প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি আ ন ম শামসুল ইসলাম শহীদ আব্দুল মালেক মিলনায়তনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করেন।

নাম ঘোষণার পর নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতিকে শপথবাক্য পাঠ করান ছাত্রশিবিরের প্রধান নির্বাচন কমিশনার। উল্লেখ্য যে, গত ২৯ ডিসেম্বর সকাল ৮টা থেকে ৩০ ডিসেম্বর ২০২৩ রাত ৮টা পর্যন্ত সারা দেশে অনলাইনের মাধ্যমে একযোগে কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ছাত্রশিবিরের সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সভাপতি ২০২৪ সেশনের জন্য কার্যকরী পরিষদের সঙ্গে পরামর্শ করে জাহিদুল ইসলামকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনয়ন দেন।

সম্মেলনে সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের ভারপ্রাপ্ত আমির বলেন, জীবন একটি সংক্ষিপ্ত সময়ের নাম। আর জীবনের সবকিছুই মহান আল্লাহ তায়ালার জন্য নির্দিষ্ট করে দেওয়ার নামই সফলতা। সুতরাং সার্বিক জীবনে আল্লাহ প্রদত্ত ও রাসূল সা. প্রদর্শিত জীবনবিধান বাস্তবায়নে কোরআন ও হাদিসের ব্যাপক জ্ঞান অর্জনের পাশাপাশি সকল কাজের ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টিকেই প্রাধান্য দিতে হবে।

তিনি বলেন, ছাত্রশিবির জনশক্তিদের জ্ঞানের রাজ্যে শীর্ষে অবস্থান করতে হবে। সর্বাবস্থায় ইসলামী আন্দোলনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইসলামী আন্দোলনের সাফল্যের শর্তগুলো পূরণ করতে হবে। যোগ্যতা ও উত্তম চরিত্রের উদাহরণ হতে হবে। মা-বাবা, পরিবার-পরিজন, প্রতিবেশী, দেশ ও জাতির হক আদায়ে জোর দিতে হবে। জুলুম, নির্যাতন, সুসময় বা দুঃসময় সর্বাবস্থায় ঈমানের ওপর অটল-অবিচল থাকার শপথ নিতে হবে।

সর্বোচ্চ ত্যাগ মানেই পরকালে সর্বোচ্চ সফলতা। রাসূল সা. বহুবার দ্বীনের পথে শহীদ হওয়ার তীব্র বাসনা করেছেন। সুতরাং মুমিনের হারানোর কিছু নেই। নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি সংগঠনের সকল পর্যায়ের দায়িত্বশীল, জনশক্তি, শুভাকাঙ্ক্ষীসহ দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।

হুইপের ওপর হামলা নিয়ে যা বললেন নৌকার প্রার্থী

রাজনৈতিক : চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, একই স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীর কর্মী ও সমর্থকদের ওপর যে হামলা হচ্ছে, তা ওই প্রার্থীর কর্মের ফল।

তিনি বলেন, পটিয়ায় জনগণের বিশাল অংশ স্বতন্ত্র প্রার্থীর ওপর ক্ষুব্ধ। এবার দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিভিন্ন জায়গায় ভোট চাইতে গিয়ে সাধারণ মানুষের তোপের মুখে পড়ছেন। ইতোমধ্যে সাধারণ মানুষ বিভিন্নভাবে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। মূলত কর্মী ও সমর্থকদের ওপর যা হচ্ছে, তা স্বতন্ত্র প্রার্থীর কর্মের ফল।

রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরের প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোতাহেরুল ইসলাম চৌধুরী। মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, এ আসনের স্বতন্ত্র প্রার্থী ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছেন। তিনি হুইপের পূর্ণ সুবিধা ও প্রটোকল নিয়ে আমার এলাকায় ভীতি সৃষ্টি করে চলেছেন। তার পুত্র লাইসেন্স করা অস্ত্র নিয়ে গুলি ছুড়ছেন। এতে ভোটাররা আতঙ্কিত হচ্ছেন।

তিনি বলেন, দলীয় সংসদ সদস্য ও হুইপ হওয়ার সুবাদে সামশুল হক চৌধুরী এলাকায় প্রশাসনকে তার মতো সাজিয়ে রাখেন। আমি দলীয় মনোনয়ন পাওয়ার পর পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে নানা দুরভিসন্ধিমূলক কার্যক্রম চালিয়ে আসছিলেন। এসব নিয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) হুইপের ওপর হামলার ঘটনাকে সাজানো বলে দাবি করেন মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, চট্টগ্রাম-কক্সবাজার সড়ক সম্প্রসারণের সময় শান্তিরহাটের ব্যবসায়ীদের ক্ষতিপূরণের টাকা আত্মসাৎ করায় ক্ষুব্ধ হয়েছেন এলাকাবাসী। এ কারণে স্বতন্ত্র প্রার্থীর গাড়ির বহর আটকে রাখা হয়েছিল। এখানে গাড়ি ভাঙচুর বা গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেনি। নিজেরাই নিজেদের গাড়ি ভাঙচুর করে আওয়ামী লীগ ও নৌকার সমর্থকদের মামলায় জড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে। স্বতন্ত্র প্রার্থীর বোনের ওপর আক্রমণের ঘটনাটিও সাজানো। উল্টো গতকাল নৌকার কর্মীদের ওপর হামলা চালিয়ে ছয়জনকে আহত করা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীর অভিযোগ, এখন পর্যন্ত অন্তত ২২ বার হামলা হয়েছে। গতকাল শনিবার তার ছোট ভাই ও বোনকে মারধর করা হয়েছে। নৌকার প্রার্থীর সব অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, কোনো প্রকল্পে কোনো ধরনের অনিয়ম হয়নি। দুদক বিভিন্ন সময়ে তদন্ত করে কোনো অনিয়ম পায়নি। বিনা উসকানিতে তাদের ওপর হামলা করছেন নৌকার সমর্থকেরা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে প্রার্থীর সংখ্যা ১২ জন তবে ভোটাররা মনে করছেন, প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগের প্রার্থী দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী ও তিনবারের সংসদ সদস্য ও হুইপ স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর মধ্যে।

মোট ৩ লাখ ২৯ হাজার ৪২৮ জন ভোটারের চট্টগ্রাম-১২ আসন পটিয়া উপজেলার ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। প্রতীক বরাদ্দের পর থেকে এই আসনে সংঘাত থামছেই না।

মাঠে নামল বিজিবি

জাতীয়: থার্টি ফার্স্ট নাইট ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজধানীতে নাগরিকদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতে ডগ স্কোয়াড মোতায়েন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (৩১ ডিসেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পক্ষে গণমাধ্যমে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে বিজিবি-২৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম জানিয়েছেন,

নির্বাচন সামনে রেখে যেকোনও নাশকতা বা অপতৎপরতা রোধে বিজিবি প্রস্তুত রয়েছে। এ লক্ষ্যে রাজধানীর কমলাপুর ও তেজগাঁও রেলস্টেশন, আগারগাঁও ও মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে তল্লাশি অভিযান চালায় বিজিবির ডগ স্কোয়াড।

এদিকে ইংরেজি নববর্ষের অনুষ্ঠান প্রকাশ্য স্থানে কোনো ধরনের সভা-জমায়েত বা উৎসব করা যাবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। থার্টি ফার্স্ট নাইট কেন্দ্র করে ১২ দফা নির্দেশনা দিয়েছে ডিএমপি।

রোববার (৩০ ডিসেম্বর) ঢাকা মহানগরীতে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

সর্বশেষ আপডেট...

সর্বাধিক পঠিত...