প্রচ্ছদ জাতীয় নতুন দায়িত্ব পেলেন ১০ মন্ত্রী-প্রতিমন্ত্রী

নতুন দায়িত্ব পেলেন ১০ মন্ত্রী-প্রতিমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রাধিকার নির্ধারণ এবং আন্তঃসংস্থা বাস্তবায়ন তদারকি কার্যক্রমের জন্য নতুন কমিটি করেছে সরকার। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি নামে কমিটিতে প্রধানমন্ত্রীকে সভাপতি করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে এ প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

কমিটির গঠন—

(১) প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার — সভাপতি
(২) মন্ত্রী, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় — সদস্য
(৩) মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় — সদস্য
(৪) মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয় — সদস্য
(৫) মন্ত্রী, ভূমি মন্ত্রণালয় — সদস্য
(৬) মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় — সদস্য
(৭) মন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় — সদস্য
(৮) উপদেষ্টা, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় — সদস্য
(৯) প্রতিমন্ত্রী-১, পররাষ্ট্র মন্ত্রণালয় — সদস্য
(১০) প্রতিমন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় — সদস্য
(১১) উপদেষ্টা, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগ — প্রধান সমন্বয়ক
(১২) মন্ত্রিপরিষদ সচিব — সদস্য
(১৩) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব — সদস্য
(১৪-১৬) তিন পার্বত্য জেলা হতে নির্বাচিত সংসদ সদস্যগণ — সদস্য
(১৭) প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি) — সদস্য
(১৮) মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) — সদস্য
(১৯) মহাপরিচালক, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) — সদস্য সচিব

এই কমিটিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের উপদেষ্টা প্রধান সমন্বয়ক এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।

কমিটিকে পার্বত্য চট্টগ্রাম সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রাধিকার নির্ধারণ এবং আন্তসংস্থা বাস্তবায়ন তদারকি করতে বলা হয়েছে। এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নিরাপত্তা বাহিনী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থাগুলোর কার্যপরিধি ও ক্ষেত্র নির্ধারণ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কর্মকৌশল চূড়ান্তকরণ ও বাস্তবায়নের ব্যবস্থা নিতে বলা হয়েছে এই কমিটিকে।

কমিটি প্রয়োজন অনুযায়ী ও ক্ষেত্র বিবেচনায় সশস্ত্র বাহিনী, নিরাপত্তা বাহিনী ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী/সংস্থার প্রধান বা অন্য কোনো কর্মকর্তা, প্রয়োজনীয় ক্ষেত্রে যে কোনো ব্যক্তিকে কমিটিতে সদস্য/সহায়তাদানকারী কর্মকর্তা হিসেবে নির্দিষ্ট সময়ের জন্য কো-অপ্ট করতে পারবে।

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) কর্তৃক কমিটির সচিবালয় সংক্রান্ত প্রয়োজনীয় জনবল ও অবকাঠামোগত সুবিধা প্রদান করা হবে। তবে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সভাপতির নির্দেশক্রমে পরবর্তী সময়ে অন্য যে কোনো গোয়েন্দা সংস্থা/নিরাপত্তা বাহিনী/আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী/সংস্থা নির্ধারিত মেয়াদে কমিটির সচিবালয়ের দায়িত্ব পালন করতে পারবে।