প্রচ্ছদ জাতীয় মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে জোটের অবস্থান জানাল পাকিস্তান…Seemore

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে জোটের অবস্থান জানাল পাকিস্তান…Seemore

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদারে সম্প্রতি একটি প্রতিরক্ষা চুক্তি সই করেছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। ‘মক্কা প্যাক্ট’ নামে স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী, এই তিন দেশের যে কোনো একটির ওপর হামলা হলে সেটিকে তিন দেশের ওপরই হামলা হিসেবে বিবেচনা করা হবে।

গত ৭ আগস্ট এই প্রতিরক্ষা জোট গঠনের পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল এতে যোগ দিতে পারে বাংলাদেশ। সরকারের পক্ষ থেকেও ন্যাটোর আদলে গঠিত এই জোটে যোগদানের বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করা হয়েছে একাধিকবার। সৌদি আরব, তুরস্ক আর পাকিস্তানও এতদিন বলে আসছিল, তাদের প্রতিরক্ষা জোট আগ্রহী সব মুসলিম দেশের জন্যই উন্মুক্ত।

তবে, এবার এ বিষয়ে নিজেদের অবস্থান পাল্টে ফেলেছে জোটভুক্ত তিন দেশ। এই মুহূর্তে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে অন্য কোনো দেশকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেই বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর। খবর দ্য ডনের

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে জোটের এই অবস্থান তুলে ধরেন পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান।

তিনি বলেন, এ মুহূর্তে জোট সম্প্রসারণ করার বিষয়ে কোনো আলোচনা চলছে না। প্রথমে পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ককে তাদের জোট এবং সহযোগিতাকে আরও সুসংহত করতে হবে। এরপর জোটটি একইরকম অবস্থান এবং দৃষ্টিভঙ্গি পোষণকারী সকল দেশের জন্য উন্মুক্ত করা হবে।

পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক পরবর্তী পর্যায়ে চুক্তির সম্প্রসারণের বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে উল্লেখ করেন সাজ্জাদ হায়দার খান।