
জাতিসংঘের সাধারণ পরিষদের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ড. খলিলুর রহমান। সেখানেই এক ভারতীয় সাংবাদিক দ্বিপক্ষীয় রাজনীতি ও ব্রিকস প্রসঙ্গ তুলে প্রশ্ন করেন।
তবে প্রশ্নের জবাবে ড. খলিলুর রহমানের অবস্থান ছিল একেবারেই পরিষ্কার। ঠান্ডা মাথায় তিনি জানিয়ে দেন, “I am not here in a national capacity.”
অর্থাৎ, তিনি সেখানে কোনো নির্দিষ্ট দেশের প্রতিনিধি বা জাতীয় স্বার্থের পক্ষে কথা বলতে আসেননি; তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাঁর জবাবে স্পষ্ট হয়ে যায়—জাতিসংঘের এই মঞ্চে কোনো দেশের পক্ষে-বিপক্ষে রাজনৈতিক বিতর্কে জড়ানোর সুযোগ নেই। দ্বিপক্ষীয় কোনো বিষয় থাকলে সেটি সংশ্লিষ্ট দেশগুলোর নিজস্ব পর্যায়ে আলোচনা করাই উপযুক্ত।
ড. খলিলুর রহমানের সংক্ষিপ্ত কিন্তু দৃঢ় জবাবটি মুহূর্তেই নজর কাড়ে।










































