প্রচ্ছদ জাতীয় মেঘমল্লার বসু লাইফ সাপোর্টে

মেঘমল্লার বসু লাইফ সাপোর্টে

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, মঙ্গলবার থেকেই মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। চিকিৎসকেরা তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার বিকেল থেকে তার শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছিল। এ কারণে তাকে আইসিইউতে নেওয়া হয়। বুধবার সন্ধ্যার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

মেঘমল্লার বসুর লাইফ সাপোর্টে নেওয়ার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান ডাকসু ও ইসলামী ছাত্রশিবিরের নেতারা।

এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গেট এলাকা থেকে মেঘমল্লার বসুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তার পরিচিত ব্যক্তিরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর তার পাকস্থলী ধৌত করা হয়। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

হাসপাতাল সূত্র জানায়, বিষক্রিয়ার আশঙ্কায় মেঘমল্লার বসুর পাকস্থলী ধৌত করা হয়েছিল।