
আওয়ামীলীগ নাকি নারী স্বাধীনতা, নারী অধিকার নিয়ে সবচেয়ে সচেতন দল ( লীগ সমর্থক ও so called কিছু সুশীলের মতে)।
আওয়ামী আমলে নারীরা ভালো থাকে, এখন তারা হেনস্তার শিকার হয় – এমন আরও অনেক কথা রাজনৈতিক বাজারে চালু। বাবারে, তাহলে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী নারীদের জীবন নরক করে তোলার জন্য যারা মরিয়া হয়ে উঠেছে তারা আসলে কোন আওয়ামীলীগ?
সামিনা লুৎফা মেডাম, আজমেরী হক বাঁধন, মনামী মেডাম, নুসরাত জাহান,নগন্য এই আমিসহ শত শত নারী কন্ঠ – বুলিং , সেক্সুয়াল হ্যারাসমেন্ট, গালাগালি, কিংবা ধর্ষণ হুমকিকে নিত্য সঙ্গী করে কাজ করে যায়।
বাঁধনের সাথে হওয়া গতকালের ঘটনা বিচ্ছিন কোনো ব্যাপার নয়। সেটা উনার বা আমার পেজের যেকোনো সাধারণ পোস্টের কমেন্ট বক্সে গেলেই দেখতে পাবেন। কি যে বিভৎস এদের ইচ্ছা, স্বপ্ন, কল্পনা! জঘন্য বাজে ভাষায় গালি দেয়া যেকোনো আইডির ভেতরে গেলেই দেখবেন প্রোফাইল অথবা কাভারে শেখ মুজিব বা শেখ হাসিনার ছবি। বট বাহিনীর ধর্ষণ ও হত্যা হুমকি আমাদের নিত্য সঙ্গী।
কিছুদিন আগে নিউয়র্ক প্রবাসী ছাত্রলীগ কর্মী আমার পার্সনাল নাম্বার ভাইরাল করে ডিরেক্ট আমাকে হ্যারাস করার প্রতিযোগিতা ঘোষণা করে। আপনি বিশ্বাস করবেন না- প্রতি ন্যানো সেকেন্ডে কল আর হুমকি মেসেজ আসা শুরু করেছে ।
এছাড়া প্রতিনিয়ত নিজের বিকৃত এডিটেড নগ্ন ছবি, ব্যক্তিগত ও পারিবারিক মিথ্যাচার তো আছেই।
কথা হচ্ছে- ভাইয়েরা আমার আপনাদের আক্রমণের পাল্টা আক্রমণ করার বট বাহিনী বা রাজনৈতিক কর্মী আমার নেই ভেবে আমাকে দুর্বল ভাববেন না। আমাকে/আমাদেরকে দুর্বিষহ জীবন দেয়ার এই চেষ্টা বৃথা। যে নিজেকে জানে আর নিজের কাজ নিয়ে গর্বিত তাকে ভেঙে ফেলা সহজ না।
বাঁধন, দীপ্তিদের পিছে লেগে কি হবে বলেন। আপনি মানুষ হিসেবে আরও নিম্ন স্তরে নামবেন- এটুকুই!










































