প্রচ্ছদ জাতীয় রাত নামলেই নিজেকে আর থামাতে পারতেন না এই মাদরাসাশিক্ষক

রাত নামলেই নিজেকে আর থামাতে পারতেন না এই মাদরাসাশিক্ষক

Oplus_131072

সিলেটে দুই শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে জৈন্তাপুর উপজেলা থেকে ফয়জুল হক (৪৫) নামের ওই শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার ফয়জুল হক সিলেট সদর উপজেলার পীরের বাজার এলাকার একটি মাদরাসার হিফজ শাখার শিক্ষক। তার বাড়ি জৈন্তাপুর উপজেলায়। শিশুদের পরিবার মামলা করার পর তিনি মাদরাসা ছেড়ে জৈন্তাপুরে চলে যান বলে জানিয়েছে শাহপরান থানা পুলিশ।

পুলিশ জানায়, সম্প্রতি দুই শিশু মাদরাসা থেকে বাড়িতে যাওয়ার পর সেখানে আর ফিরতে অনীহা প্রকাশ করে। পরে পরিবারের কাছে তারা অভিযোগ করে, প্রতিরাতে তাদের শিক্ষক ফয়জুল হকের কক্ষে যেতে হতো। সেখানে না গেলে মারধর করা হতো এবং কক্ষে গেলে তাদের সঙ্গে অনৈতিক কাজ করা হতো।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আহমদ জানান, দুই শিশুকে বলাৎকারের অভিযোগে তাদের একজনের চাচা বাদী হয়ে মামলা করেছেন। তিনি বলেন, ‘গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়জুল হক শিশুদের সঙ্গে কুপ্রবৃত্তির কথা স্বীকার করেছেন।’

ওসি আরও জানান, অভিযুক্ত শিক্ষক মাদরাসার একটি কক্ষে আবাসিকভাবে থাকতেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তিনি আরও শিক্ষার্থীর সঙ্গে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ জানায়, মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ফয়জুল হককে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।