প্রচ্ছদ জাতীয় নুসরাতের বাড়িতে বো’মা হা’মলা-অগ্নিসংযোগ, যা বললেন এমপি মানসুরা আলম

নুসরাতের বাড়িতে বো’মা হা’মলা-অগ্নিসংযোগ, যা বললেন এমপি মানসুরা আলম

১১ দলীয় জোট থেকে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারীর আসনের সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি থেকে নির্বাচিত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) মধ্যরাতে নিজের ফেসবুকে দেওয়া এক সংক্ষিপ্ত স্ট্যাটাসে তিনি প্রতিক্রিয়া প্রকাশ করে তিনি বলেন, স্বৈরাচার চক্রের মাথাচাড়া দিয়ে উঠার এই নমুনা মেনে নেওয়া যাবেনা।

অতিদ্রুত এর বিহিত করতে হবে বলেও স্ট্যাটাসে উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, এর আগে বুধবার দিবাগত রাতে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাতে নিজের ফেসবুক এক স্ট্যাটাসে নুসরাত নিজেই এমন তথ্য জানান।

স্ট্যাটাসে নুসরাত লেখেন, বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব।