প্রচ্ছদ জাতীয় আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, ফেসবুক পোস্টে যা বললেন স্ত্রী

আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, ফেসবুক পোস্টে যা বললেন স্ত্রী

সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় গাড়িতে না থাকায় অক্ষত রয়েছেন আসিফ আকবর।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তার স্ত্রী বেগম সালমা আসিফ। স্বামী নিরাপদে থাকায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। নিজের পোস্টে সালমা আসিফ লেখেন, ‘ভোর ৫টার ঘটনা… আল্লাহ পাক হেফাজতের মালিক, আমিন।’

পুলিশের তথ্য অনুযায়ী, গুলির ঘটনার সময় গাড়ির ভেতরে ছিলেন না আসিফ আকবর। ফলে এ ঘটনায় তার কোনো শারীরিক ক্ষতি হয়নি। তবে কে বা কারা গাড়িটি লক্ষ্য করে গুলি চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পেছনে কী উদ্দেশ্য ছিল, সে বিষয়টিও স্পষ্ট নয়। দুর্বৃত্তদের শনাক্ত করা এবং গুলি চালানোর কারণ উদ্‌ঘাটনে তদন্তের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।