প্রচ্ছদ আর্ন্তজাতিক হঠাৎ ৪.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বহু এলাকা!

হঠাৎ ৪.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বহু এলাকা!

আফগানিস্তানে ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (৩০ আগস্ট) ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এ তথ্য জানিয়েছে।

এনসিএসের এক্স পোস্টে জানানো হয়, ভারতীয় সময় রাত ৯টা ৩৬ মিনিট ৫৬ সেকেন্ডে আফগানিস্তানে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ১৪৭ কিলোমিটার গভীরে। এর অক্ষাংশ ছিল ৩৬.৩৪৭ উত্তর এবং দ্রাঘিমাংশ ৭১.৪৯৬ পূর্ব।

এনসিএস জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৯ এবং অবস্থান ছিল আফগানিস্তান। ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

রেড ক্রসের তথ্য অনুযায়ী, আফগানিস্তানে প্রায়ই ভূমিকম্প হয়। বিশেষ করে হিন্দুকুশ অঞ্চলটি অত্যন্ত সক্রিয় ভূমিকম্পপ্রবণ এলাকা। ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংঘর্ষ অঞ্চলের কাছে আফগানিস্তানের অবস্থান হওয়ায় দেশটি ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে।