প্রচ্ছদ জাতীয় রাষ্ট্রপতি হলে দেশের স্বার্থে যে পরিকল্পনা কর্নেল অলির

রাষ্ট্রপতি হলে দেশের স্বার্থে যে পরিকল্পনা কর্নেল অলির

রাষ্ট্রপতি হয়ে দেশ ও জাতির স্বার্থে কাজ নিরপেক্ষ কাজ করতে চান বলে জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। তিনি বলেন, ‘আমি সর্বোচ্চ ইমানদারি রাখার চেষ্টা করব। বেইমানি বা মোনাফেকি করব না।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

কর্নেল অলি বলেন, আমি কখনো মোনাফেকি করব না। আমার অতীত রেকর্ড এটাই বলে। আমি দল-মত, জাতি-ধর্মের ঊর্ধ্বে উঠে জাতির জন্য কাজ করার চেষ্টা করেছি। আমার ভুলভ্রান্তি যে নেই, তা বলব না। মানুষ মাত্রই ভুল।’

তিনি বলেন, তবে ভুল যে আমার দ্বারা হবে না, সেটা অস্বীকার করব না। কারণ ভুল তো মানুষই করে। বাবা আদম (আ.) ভুলের মাধ্যমেই আমরা পৃথিবীতে এসেছি।’

নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ তুলে কর্নেল অলি বলেন, ‘আমি প্রশাসনে নতুন লোক নই। আমার রাজনৈতিক জীবন শুরু হয়েছে ১৯৫২ সালে ভাষা আন্দোলনের মাধ্যমে। তখন রাজনীতি করেছি না বুঝে। বুঝে রাজনীতি করেছি ১৯৭১ সালের বিদ্রোহের মাধ্যমে। পাকিস্তানের বিরুদ্ধে একজন ক্যাপ্টেন হিসেবে বিদ্রোহ করেছি।’

তিনি আরও বলেন, ‘একজন মানুষ যদি ম্যাচিউর না হয়, তাহলে জীবনের ঝুঁকি নিয়ে জান দিয়ে দেশ স্বাধীন করতে যেতাম না। সুতরাং আমার জন্য দল-মতের ঊর্ধ্বে উঠে জনগণের জন্য কাজ করা কোনো বিষয় নয়।’

দেশের স্বার্থে প্রয়োজনীয় সব কাজ করার প্রত্যয় ব্যক্ত করে কর্নেল অলি বলেন, ‘যখন যে সরকার থাকবে, তাদের এজেন্ডা যদি জনগণের স্বার্থে হয়, তাহলে তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করব।’

১৯৯১ সালের পর যোগাযোগমন্ত্রী থাকার সময়ের একটি ঘটনা তুলে ধরে তিনি বলেন, তাকে দল থেকে শুধু বিএনপির জন্য কাজ করতে বলা হয়েছিল। তখন তিনি এর বিরোধিতা করে পদত্যাগের কথাও জানিয়েছিলেন।