প্রচ্ছদ জাতীয় ৩ জেলা পেল নতুন পুলিশ সুপার

৩ জেলা পেল নতুন পুলিশ সুপার

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ দায়িত্ব দেওয়া হয়।

গাজীপুর, খুলনা ও কুষ্টিয়া জেলায় নতুন তিন পুলিশ সুপারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই তিন জেলার পুলিশ সুপারকে হাইওয়ে ও এপিবিএনে বদলি করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ দায়িত্ব দেওয়া হয়।

কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুর জেলা পুলিশ সুপার, পুলিশ স্টাফ কলেজের সরকার ওমর ফারুককে খুলনা জেলা পুলিশ সুপার ও সিলেট ডিআইজি রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার মো. আমিনুল ইসলামকে কুষ্টিয়া জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া গাজীপুর জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিনকে হাইওয়ে পুলিশে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে, খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামকে এপিবিএনে বদলি করা হয়েছে।