প্রচ্ছদ জাতীয় এবার কর্নেল অলিকে নিয়ে রাশেদ খাঁনের বিস্ফোরক পোস্ট, মুহূর্তেই ভাইরাল

এবার কর্নেল অলিকে নিয়ে রাশেদ খাঁনের বিস্ফোরক পোস্ট, মুহূর্তেই ভাইরাল

আপনার সৎ সাহস থাকলে বলুন যে, আপনার সাথে মাসুদ করিমের কোন সম্পর্ক ছিলো না।’-বলে বিস্ফোরক মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি ফেসবুক পোস্টে লেখেন,‘মিস্টার কর্নেল অলি আহমেদ, আপনি ১ সপ্তাহের মধ্যে বিএনপি সরকারের পতন ঘটানোর হুমকি দেওয়ার প্রেক্ষিতে গোয়েন্দা সংস্থার এজেন্ট জনৈক মাসুদ করিমের সাথে আপনার সখ্যতা ও লেনদেনের বিষয়টি আমি সামনে এনেছি, যে সংবাদ ইতোপূর্বে প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায় এসেছিলো।’
রবিবার (২ আগস্ট) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে কর্নেল অলিকে উদ্দেশ করে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কর্নেল অলি আহমেদের মত মানুষ আমার সমালোচনা সহ্য করতে না পেরে, আমার বাবা-মায়ের পরিচয় নেই বলে যে ধরনের ঘৃণ্য বক্তব্য দিয়েছেন, এরপর থেকে তিনি আর ন্যূনতম সম্মান পাওয়ার যোগ্যতা রাখেন না! তবুও আমি তাকে সম্মান দিয়েই কথা বলব।

‘আপনি আমাকে ‘র’ বা মুসাদের এজেন্ট বলেছেন। কিন্তু এই বাংলাদেশে আমরা যখন আধিপত্য বিরোধী সংগ্রাম করতে গিয়ে মাইর খেয়েছি, মামলা খেয়েছি, তখন আপনি হাসিনার গোয়েন্দা সংস্থার সাথে আপোস করে বিরোধীদলের আন্দোলনকে ব্যর্থ করার ফাঁদে পা দিয়েছিলেন। আপনি জামায়াতের হাতে আসন তুলে দেওয়ার জন্য বিএনপি থেকে বেশি আসন চেয়েছিলেন, কিন্তু বিএনপি তদন্ত করে পায় যে, দুর্বল প্রার্থীদের কাছে এতো আসন ছাড়লে, সব জামায়াতের দখলে যাবে!’

কর্নেল অলিকে উদ্দেশ করে তিনি রাশেদ খান আরও বলেন, আপনি যে জামায়াতের হয়ে খেলতেছিলেন, সেটির প্রমাণই জামায়াত জোটে আপনার যোগদান করা। তার মানে বিএনপি সঠিক ছিলো। আপনার মনে রাখা উচিত, আমার বাপ-মা যেসময় ( কোটা সংস্কার আন্দোলন) আমার মুক্তির দাবিতে আন্দোলন করেছে, সেসময় আপনি গোয়েন্দা সংস্থার খপ্পরের মধ্যে ছিলেন। আমি রাশেদ খাঁন আমার কোন বংশ মা-বাবার পরিচয়ে এই পর্যন্ত আসিনি।

প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী জানান, আল্লাহর অশেষ রহমতে একজন শ্রমিকের সন্তান হয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা (আমার চৌদ্দ গোষ্ঠীর মধ্যে আমি একমাত্র গ্রাজুয়েট), ১৮-২৪ সাল পর্যন্ত ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে একজন সম্মুখ যোদ্ধা হিসেবে ভূমিকা রাখতে সর্বাত্মক চেষ্টা করেছি। কিন্তু একজন বর্ষীয়ান নেতা হয়েও আমার মা-বাবাকে নিয়ে ঘৃণ্য বক্তব্য দিয়ে আপনি (কর্নেল অলি) নিজের বংশ ও জাত চেনালেন!

জামায়াতে গেলে যে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, আপনি (কর্নেল অলি) তার নিকৃষ্ট ও বাস্তব উদাহরণ বলেও তিনি পোস্টের শেষে মন্তব্য করেন।

সূত্র : বাংলা ভিশন