
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম সিলেটের গোলাপগঞ্জে তার গাড়ী বহরে আবারও হামলার অভিযোগ করেছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
পোস্টে সারজিস আলম লেখেন, “সিলেটের গোলাপগঞ্জে আবার আমাদের গাড়িতে রক্তাক্ত হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। গাড়ি ভাঙচুর করেছে।”
তবে এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিএনপির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য জানানো হয়নি।












































