প্রচ্ছদ জাতীয় জামায়াতের মিছিলে হামলা, পরিস্থিতি উত্তপ্ত

জামায়াতের মিছিলে হামলা, পরিস্থিতি উত্তপ্ত

রাজধানীর গুলিস্তানে জামায়াতে ইসলামীর মিছিলে বিএনপির স্থানীয় কর্মীরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।জামায়াতের ঢাকা দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুল সাত্তার সুমন এমনটি অভিযোগ করেছেন।

শনিবার ( ৪ জুলাই) বিকেলে ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে জামায়াতের মিছিলে হামলার ঘটনা ঘটে। এর পর থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে দলটির নেতাকর্মীরা বিএনপির বিরুদ্ধে বিক্ষোভ করছেন।

এ বিষয়ে জামায়াত নেতা আব্দুল সাত্তার সুমন অভিযোগ করে বলেন, ‘বিএনপি’র কর্মীরা দীর্ঘদিন থেকে রাজধানীর গুলিস্তান এলাকায় চাঁদাবাজি ও দখলবাজি অব্যাহত রেখেছে। কিছুদিন আগে তারা মার্কেট তালাবদ্ধ করে মার্কেটে নিয়ন্ত্রণ নিতে চায়। তখন সাধারণ ব্যবসায়ীদের অনুরোধে পাশে দাঁড়ায় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ। আজ স্থানীয় জামায়াত রাজধানীর ফুলবাড়িয়ায় সন্ত্রাস চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল আহ্বান করে। সেখানে স্থানীয় ব্যবসায়ীরা জড়ো হলে তারা অতর্কিত হামলা চালায়।’