প্রচ্ছদ আর্ন্তজাতিক ভারতীয় পাসপোর্ট ও ভিসা পরিষেবা স্থগিত

ভারতীয় পাসপোর্ট ও ভিসা পরিষেবা স্থগিত

ভারতীয় পাসপোর্ট, ভিসা ও অ্যাটেস্টেশন পরিষেবা পাঁচ দিনের জন্য স্থগিত করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। ভারতীয় পাসপোর্ট ও ভিসা পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান পরিবর্তনের কারণে আগামী ২৬ জুন থেকে ৩০ জুন পর্যন্ত নিয়মিত অ্যাপয়েন্টমেন্ট ও নতুন আবেদন জমা দেওয়া স্থগিত থাকবে।

দেশটিতে থাকা ভারতীয় নাগরিকদের জন্য কনস্যুলার পরিষেবা একটি নতুন আউটসোর্সড পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হচ্ছে।

এই সময়ে ভারতীয় নাগরিকরা সরাসরি কনস্যুলেট বা দূতাবাসের মাধ্যমে জরুরি পরিষেবা গ্রহণ করতে পারবেন।

নতুন ব্যবস্থা অনুযায়ী, এতদিন ধরে দায়িত্ব পালনকারী সংস্থা বিএলএস ইন্টারন্যাশনাল এবং এসজিআইভিএস গ্লোবাল আগামী ২৫ জুনের পর থেকে আর কোনো নতুন আবেদন গ্রহণ করবে না।

আবুধাবিতে অবস্থিত ভারতীয় দূতাবাস শুক্রবার জানিয়েছে, ২০২৬ সালের ১ জুলাই থেকে আল হিন্দ ট্যুরস অ্যান্ড ট্র্যাভেল এলএলসি সংযুক্ত আরব আমিরাতজুড়ে আউটসোর্সড পাসপোর্ট, ভিসা এবং অ্যাটেস্টেশন পরিষেবা প্রদানের দায়িত্ব গ্রহণ করবে।