প্রচ্ছদ আবহাওয়া আকাশে ৩ শক্তিশালী বজ্রঝড়, আঘাত হানতে পারে যেসব জেলায়

আকাশে ৩ শক্তিশালী বজ্রঝড়, আঘাত হানতে পারে যেসব জেলায়

দেশের বিভিন্ন প্রান্তে ধেয়ে আসছে তিনটি শক্তিশালী বজ্রঝড়। আজ মঙ্গলবার দুপুরে আবহাওয়াবিদরা এমন আশঙ্কার কথা জানিয়েছেন। রাজধানী ঢাকাসহ দেশের একাধিক বিভাগে তীব্র বজ্রপাত ও মাঝারি থেকে ভারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।আবহাওয়ার এমন বিরূপ আচরণ নিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

দুপুর থেকে বিকেলের মধ্যে ঢাকা, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলায় তীব্র বজ্রপাত ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সাথে রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতেও ঝড়ের প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিকেলের পর থেকে সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় এই ঝড় আঘাত হানতে পারে।খুলনা বিভাগের জেলাগুলোতেও ঝড়ের কবলে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

খুলনা, যশোর, ঝিনাইদহ ও সাতক্ষীরা হয়ে বাগেরহাট, নড়াইল ও পিরোজপুরের ওপর দিয়েও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার কৃষকদের খোলা মাঠে কাজ না করার বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে।

ঈদযাত্রায় দুর্ভোগের শঙ্কা: ঢাকাসহ ৯ জেলায় ঝড়-বৃষ্টির আভাস
ঈদযাত্রায় দুর্ভোগের শঙ্কা: ঢাকাসহ ৯ জেলায় ঝড়-বৃষ্টির আভাস
বিস্তারিত পড়ুন
বজ্রপাতের ঝুঁকি এড়াতে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। ঝড়ের প্রভাবে নদ-নদীতে সতর্কতা জারি করা হতে পারে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট গবেষকরা।দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে।