
এমপিওভুক্ত বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন ইতিমধ্যে দেওয়া হয়েছে। অবশ্য ঈদ বোনাস চলতি সপ্তাহে না হলেও আগামী সপ্তাহে পাওয়া যাবে।
আজ রবিবার মাদরাসা শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
অধিদপ্তরেরর এক কর্মকর্তা জানান, মাদরাসা শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের ফাইল শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগে পাঠানো হয়েছে।
ফাইল পাঠানোর পাঁচ কর্মদিবসের মধ্যে চেক ছাড় হয়ে থাকে, সে হিসেবে আগামী সপ্তাহে তারা ঈদ বোনাস পেতে পারেন।
আরো পড়ুন
উল্লেখ্য, দেশে এমপিওভুক্ত মাদরাসা ৮ হাজার ২২৯টি। এরমধ্যে দাখিল-আলিম-ফাজিল ও কামিল পর্যায়ের মাদরাসা যথাক্রমে ৫ হাজার ৭৬৭; ১ হাজার ২৮৫টি; ফাযিল ৯৯৩টি ও ১৮৪টি। এসব প্রতিষ্ঠানে প্রায় ১ লাখ ২০ হাজার শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন।
সূত্র : কালের কণ্ঠ












































