প্রচ্ছদ আবহাওয়া রাত ১২ টার মধ্যে যেসব বিভাগে আঘাত হানবে কালবৈশাখী ঝড়

রাত ১২ টার মধ্যে যেসব বিভাগে আঘাত হানবে কালবৈশাখী ঝড়

দেশের দুই বিভাগের বিভিন্ন এলাকায় আজ সন্ধ্যা থেকে রাত ১২ টার মধ্যে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানান কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়-এর আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

তিনি লেখেন, ভারতের ঝাড়খণ্ড রাজ্যে বিকেল ৩টার দিকে একটি কালবৈশাখী ঝড় তৈরি হয়েছে, যা সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টার মধ্যে বাংলাদেশ-এ প্রবেশ করতে পারে। ঝড়টি মূলত খুলনা ও রাজশাহী বিভাগের সীমান্তবর্তী অঞ্চল দিয়ে প্রবেশের আশঙ্কা রয়েছে।

পোস্টে আরও বলা হয়, ঝড়টি পরবর্তী সময়ে খুলনা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জেলা, যেমন- চট্রগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্রগ্রামের জেলাগুলোর উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। এর পরে রাত ১২ টার পর থেকে ভোর ৫ টার মধ্যে সকল জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আটটি বিভাগেই দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।