প্রচ্ছদ জাতীয় নজরুলের বাসায় মিলল মরিয়মের রেখে যাওয়া একাধিক চিঠি, যা লেখা ছিল সেখানে

নজরুলের বাসায় মিলল মরিয়মের রেখে যাওয়া একাধিক চিঠি, যা লেখা ছিল সেখানে

জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড থেকে শুরু করে সাদা কাগজ—কোথাও লাল, কোথাও কালো কালির আঁচড়। অথচ প্রতিটি পাতার আড়ালেই যেন লুকিয়ে আছে একটি সম্পর্কের অজানা গল্প। কখনো সেখানে ভালোবাসার উষ্ণতা, কখনো অভিমানের ভার, আবার কখনো বিশ্বাস হারানোর গভীর ক্ষত। কিছু পাতায় ফুটে উঠেছে হারিয়ে যাওয়ার বেদনা, কোথাও জমেছে না-পাওয়ার আক্ষেপ; আর কোথাও ভেঙে পড়ার পরও নিজেকে সামলে দাঁড়ানোর দৃঢ়তা।

এমপি গাজী নজরুলের বাসা থেকে উদ্ধার হওয়া হাতে লেখা চিঠিগুলো যেন সেই সম্পর্কের নানা অধ্যায়ের নীরব সাক্ষী। অক্ষরের ফাঁকে ফাঁকে উঠে এসেছে ভালোবাসা, টানাপোড়েন, প্রতারণার অভিযোগ ও বিশ্বাসভঙ্গের কষ্ট। কোথাও রয়েছে গভীর অসহায়ত্বের প্রকাশ, আবার কোথাও সব হারিয়েও আত্মসম্মান আঁকড়ে ধরে এগিয়ে যাওয়ার প্রত্যয়—চিঠিগুলোর পাতায় পাতায় মিশে আছে আবেগ, ক্ষত আর না-বলা অনেক কথা।

শেষ বিদায়ের আগে এক চিঠিতে মরিয়ম নিজেকে পরাজয়ের কাঠগড়ায় দাঁড় করিয়ে শেষে শান্ত অথচ কঠিন স্বরে সতর্ক করে বলেছেন— ‘আমি হেরেছি, তুমি জিতেছো, কারণ, তোমাকে আমি বিশ্বাস করেছিলাম বলেই তো—আমাকে ঠকিয়ে তুমি জিততে পেরেছো।’ ‘আমি ধ্বংসের শেষে দাঁড়িয়েও মুখে হাসি রেখেছি। ভেবে নাও, এই হাসিই হবে তোমার ধ্বংসের কারণ!’

গাজী নজরুলের বাসায় মিলল মরিয়মের রেখে যাওয়া একাধিক চিঠি

একই সময়ের আরেক চিঠিতে মরিয়ম নিজের বিশ্বাস ভঙ্গের কথা বলে প্রিয়তম স্বামীকে উপহাস করেছেন বিপক্ষের সেনাপতি হিসেবে। তিনি লিখেছেন

‘আমি অতি বিশ্বাস করে যুদ্ধে নেমেছিলাম তার সাথে। জিততে পারিনি। জিতবই বা কেমনে? যুদ্ধের শেষপ্রান্তে গিয়ে দেখি—তুমি ছিলে বিপক্ষের সেনাপতি!

বিশ্বাসভঙ্গের এক নীরব ইতিহাস-
গাজী নজরুলের বাসায় মিলল মরিয়মের রেখে যাওয়া একাধিক চিঠি

বিদায়কালের আগে তিনি আরও কিছু কথা হৃদয় নিংড়ে লিখেছেন শাদা কাগজের বুকে। তিনি আক্ষেপ করে লিখেন, ‘সে ছিল অন্য নারীর স্বামী। কাগজে, কলমে, অধিকারে ছিল তার বউয়ের। আর আমি ছিলাম বোকা। অন্য কারো স্বামীকে বানিয়েছিলাম নিজের শখের পুরুষ।’

মরিয়ম লিখেন, ‘কাউকে অর্ধেক পাওয়ার চেয়ে হারিয়ে ফেলা বেশি সম্মানের। কারণ, ভালোবাসা কখনোই ভাগ করে নেওয়ার বিষয় নয়। ভালোবাসা হয় সম্পূর্ণ না হয় অপূর্ণ।’

কিছু আক্ষেপ, নীরবে হৃদয় ফুঁড়ে বেরোনো ব্যথা
গাজী নজরুলের বাসায় মিলল মরিয়মের রেখে যাওয়া একাধিক চিঠি

অভিমান ঝেরে কড়া নরম অথচ ধারালো ভাষায় তিনি আরও লিখেছেন, ‘আমি মায়ায় পড়েছি বলে বারবার তোমার কাছে নত হই। তা না হলে, যতটা সস্তা ভাবছো, ততটা সস্তা আমি নই।’

ভালোবাসা হেলা সহে না কভু…
গাজী নজরুলের বাসায় মিলল মরিয়মের রেখে যাওয়া একাধিক চিঠি

মরিয়মের নোটবুকের অন্য এক পৃষ্ঠায় দেখা যায়- রাতে ঘুমুতে যাওয়ার আগের কিছু আমল। যা থেকে তার প্রতি বিপুল আগ্রহ ও অনুরাগ ফুটে ওঠে-

মরিয়ম লিখেছেন-

ঘুমানোর আগে ৬টি আমল

কালেমা

দুরুদ শরীফ ২১ বার

ঘুমের দোয়া—আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া

আয়াতুল কুরসি

বিসমিল্লাহির রহমানির রহিম ২১ বার

আস্তাগফিরুল্লাহ ৩ বার

ইয়া আরহামার রহিমিন ১১ বার

অনন্তের পথে পাড়ি—যে ঘুমের নেই কোনো ভোর-
গাজী নজরুলের বাসায় মিলল মরিয়মের রেখে যাওয়া একাধিক চিঠি

উল্লেখ্য, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম (জামায়াত থেকে বহিষ্কৃত)-এর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাতটা চল্লিশ মিনিটের দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান। জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলায় একটি ফ্ল্যাটে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়।

পরে, সোমবার মধ্যরাতে রাজধানী শেরেবাংলা নগরের আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।