প্রচ্ছদ জাতীয় অপ্রতিম হ/ত্যায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ, চারজন শনাক্ত

অপ্রতিম হ/ত্যায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ, চারজন শনাক্ত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর সানন্দা গ্রামে লালমাই পাহাড়ের নির্জন স্থানে তার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। ওই কিশোরের সঙ্গে থাকা আইফোনটিও পাওয়া যায়নি।

শুক্রবার রাত ও শনিবার সকাল থেকেই নাহিদার ফেসবুক পোস্ট ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে। আশপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে অপ্রতিমের বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে বিনোদন পার্ক ‘ম্যাজিক প্যারাডাইস’সংলগ্ন দক্ষিণ সানন্দা এলাকার জঙ্গলে পাওয়া যায় তার মরদেহ।

ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধারের ঘটনায় ৪ জনকে শনাক্ত করেছে পুলিশ। এরমধ্যে দুইজনকে আটক করা হয়েছে, একজনের নাম তুহিন। অপরজনের নাম পুলিশ তদন্তের স্বার্থে বলছে না। শুক্রবার দুপুরে মায়ের আইফোন অগোচরে নিয়ে ছবি তুলতে বাসা থেকে বেরিয়ে যায় অপ্রতিম।

‘এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি—আমরা দিতাম’
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেছেন, ‘নিহত অপ্রতিমের সাথে সিসিটিভির ফুটেজে যাকে দেখা যাচ্ছে সেই হলো সানন্দা এলাকার নুরুল আলমের ছেলে তুহিন। এই ঘটনায় আমরা এখন পর্যন্ত চারজনকে শনাক্ত করেছি। দুইজনকে আটক করলেও তদন্তের স্বার্থে আরেকজনের নাম প্রকাশ করছি না।’

এদিকে, সন্তানের মরদেহ উদ্ধারের পর মুষড়ে পড়েছেন মা নাহিদা। কুমিল্লার কোটবাড়ির বাসায় গিয়ে দেখা যায় কান্নায় ভেঙে পড়ছেন তিনি। বলছেন, ‘এটা কোন দেশ? আমি বাঁচব কীভাবে? আমার তো একটাই ছেলে। কীভাবে আমার জীবন কাটাব? আপনারা সবাই বলেন, ওকে ছাড়া আমি আমার জীবন পার করব কীভাবে? এভাবেই বারবার মূর্ছা যাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক।’